Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ম্যাগমা হাউস ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাগমা হাউস ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Online Desk মে 6, 2025
Roofto-Restaurant-HC.jpg

নিজস্ব সংবাদদাতা : দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই বড়বাজারে ‘সারপ্রাইজ ভিজিটে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে হোটেলের নানান বেনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই প্রসঙ্গে পার্ক স্ট্রিটটর ম্যাগমা হাউসের নাম উঠে আসে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তারপরই বৈঠকে বসেন কলকাতার নগরপাল মনোজ বর্মা, দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র। বৈঠকের পর জানান, কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ম্যাগমা হাউসকে বেআইনি নির্মাণ বলে নোটিস ধরানো হয়েছে। এরপরই তড়িঘড়ি ভাঙার কাজ শুরু করে কলকাতা পুরসভা। পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন হোটেল মালিক। এই মাওমলায় সোমবার কোলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দিল , পরবর্তী শুনানির দিন পর্যন্ত ওই রেস্তরাঁ ভাঙা যাবে না।

এই প্রসঙ্গে ম্যাগমা হাউসের কর্তৃপক্ষ হাইকোর্টকে জানায়, বৈধ ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ ও পুরসভার পক্ষ থেকে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেস্তরাঁর জিনিসপত্র সরাতে ১৫ দিন সময় চেয়েছেন ম্যাগমা হাউসের কর্তৃপক্ষ। তারপরই সোমবার হাইকোর্ট সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, পরবর্তী শুনানির দিন পর্যন্ত ওই রেস্তরাঁ ভাঙা যাবে না। যদিও সরকারের দাবি গত বছর থেকেই নোটিশ পাঠানো হয়েছিল ওই রেস্তরাঁয়।

Post Views: 295

Continue Reading

Previous: ‘গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কাশ্মীর সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু পর্যটকদের বাঁচাতে পারলেন না’, সরব খাড়্গে
Next: ফের এক মঞ্চে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া, সাজপোশাক মনে করিয়ে দিল পুরোনো স্মৃতি

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.