Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২৩ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি বিআর গাভাই, উত্তরসূরি কে?

২৩ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি বিআর গাভাই, উত্তরসূরি কে?

Online Desk অক্টোবর 23, 2025
br-gavai.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই অবসর নেবেন আর এক মাস পর। তার আগে পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। আগামী ২৩ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই অবসর নেবেন। সরকারের তরফে ইতিমধ্যে পরবর্তীতে ওই পদে কাকে দায়িত্ব দেওয়া হবে তার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিচারপতি গাভাইকে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাব করার জন্য শীঘ্রই তাঁকে চিঠি দেওয়া হবে। সূত্রের খবর, চিঠিটি বৃহস্পতিবার সন্ধ্যায় অথবা শুক্রবার পাঠানো হবে। নিয়ম অনুসারে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে সিনিয়র বিচারপতিরা এগিয়ে থাকেন। ভারতের প্রধান বিচারপতির পদে নিয়োগ করা হয় সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতিকে। তাঁকে ওই পদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়। সেই হিসেবে দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে বসতে পারেন বিচারপতি সূর্য কান্ত। কারণ তিনি হলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতি। ভারতীয় বিচার বিভাগের প্রধান হওয়ার জন্য তিনিই পরবর্তী সারিতে আছেন। বিচারপতি সূর্য কান্তকে প্রধান বিচারপতি হিসেবে ২৪ নভেম্বর নিয়োগ করা হলে আগামী ৯ ফেব্রুয়ারী, ২০২৭ পর্যন্ত প্রায় ১৫ মাস ওই পদে থাকবেন তিনি।

অন্য দিকে, কেন্দ্রীয় আইনমন্ত্রী জানিয়েছেন, ভারতের বিদায়ী প্রধান বিচারপতির উত্তরসূরি নিয়োগের জন্য তিনি ‘উপযুক্ত সময়ে’ সুপারিশ চাইবেন। প্রচলিত প্রথা অনুসারে, বর্তমান প্রধান বিচারপতি ৬৫ বছর বয়সে অবসর গ্রহণের এক মাস আগে চিঠিটি পাঠানো হয়।

Post Views: 146

Continue Reading

Previous: দেশের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভুমিকা নিচ্ছে ভারতীয় কুকুর ! স্বনির্ভর ভারতের উজ্জ্বল দৃষ্টান্ত
Next: অজিদের বিরুদ্ধে সিরিজ হেরে কাকে দুষলেন ভারত অধিনায়ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.