Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তাঁর সংস্থার সিরাপ খেয়ে শিশুমৃত্যু, অবশেষে গ্রেফতার এস রঙ্গনাথন

তাঁর সংস্থার সিরাপ খেয়ে শিশুমৃত্যু, অবশেষে গ্রেফতার এস রঙ্গনাথন

Online Desk অক্টোবর 9, 2025
s-ranganathan-1.jpg

ওঙ্কার ডেস্ক: কাশির সিরাপ খেয়ে দেশে একের পর এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অবশেষে সেই ‘বিষাক্ত’ সিরাপ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথনকে গ্রেফতার করল পুলিশ। চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, এস রঙ্গনাথনের সংস্থা শ্রীসান ফার্মাসিউটিকাল ‘কোল্ডরিফ’ নামের ওই ‘বিষাক্ত’ কফ সিরাপ তৈরি করে। তা খেয়েই ২০ জনের বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তার পর থেকেই এস রঙ্গনাথনের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এমনকি তাঁর সন্ধান দিতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা করা হয়। রঙ্গনাথনের খোঁজে বুধবার মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানের মাঝেই চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ‘কোল্ডরিফ’ খেয়ে কেবল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। সামান্য জ্বর সর্দি কাশির উপসর্গ থেকে আচমকা কিডনি বিকল হওয়ার ঘটনা ঘটেছিল। যে ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর জানা যায় কাশির ওই সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। যার বিষক্রিয়ায় শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। কাশির সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু মিছিল দীর্ঘায়িত হতে থাকায় নড়েচড়ে বসে কেন্দ্র। এই আবহে বুধবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Post Views: 90

Continue Reading

Previous: ট্রাম্পকে খোলা চিঠি কংগ্রেস সদস্যদের, ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান
Next: দুর্গাপুজোর পরও শহরে ব্যানার ও হোর্ডিং ! অবিলম্বে তা সরানোর  নির্দেশ মেয়রের

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.