Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা চিনের

পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা চিনের

Online Desk এপ্রিল 28, 2025
modi-2.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা দেশ ক্ষোভে ফুঁসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রবিবার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই ঘটনায় শোকপ্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেরও অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লি ও ইসলামাবাদকে সংযত থাকার বার্তা দিল চিন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে ফোন করেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথা হয়। সেই ফোনালাপে উঠে আসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ। এই ঘটনায় পাকিস্তান যে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে, চিন তা সমর্থন করছে বলে জানান চিনের বিদেশমন্ত্রী। তিনি আরও বলেন, পাকিস্তান সরকারের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানকে চিন সমর্থন করে। তাঁরা বরাবরই পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। শুধু তাই নয়, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই আবহে ভারত এবং পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা দিয়েছে বেজিং।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর এর সঙ্গে নিজেদের যুক্ত থাকার অভিযোগ করেছে পাকিস্তান। এই ঘটনার পর নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিষয়টি রয়েছে। ভারতের এমন পদক্ষেপ ভালো ভাবে নেয়নি পাকিস্তান। তারাও পাল্টা পদক্ষেপ নিয়ে দিল্লির সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

Post Views: 126

Continue Reading

Previous: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সেনা সর্বাধিনায়কের সঙ্গে বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর
Next: আইনজীবী বিকাশকে ঘিরে বিক্ষোভ, বিচারপতিকে অবমাননা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.