Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চিনের পণ্যে ১০৪ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি চিনের

চিনের পণ্যে ১০৪ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি চিনের

Online Desk এপ্রিল 8, 2025
20250408_132355.jpg

ওঙ্কার ডেস্ক: চিনা পণ্যে ১০৪ শতাংশ হারে শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিন থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ হত। কিন্তু ২ এপ্রিল চিনা পণ্যে আরও ৩৪ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। সবমিলিয়ে হয় ৫৪ শতাংশ। এবার তার উপর আবার ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে আশঙ্কা করা হচ্ছে ১০৪ শতাংশ শুল্ক চিনা পণ্যের উপর কার্যকর করতে চলেছে হোয়াইট হাউস।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন চিনা পণ্যে শুল্ক চাপালে বেজিং এর তরফেও মার্কিন পণ্যে পালটা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেন, চিন যদি আমেরিকার উপর আরোপ করা পাল্টা শুল্ক মঙ্গলবারের মধ্যে না কমায়, তাহলে তাদের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, চিনকে মঙ্গলবারের মধ্যে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে আরও ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে চিনের পণ্যে। সেই সঙ্গে চিনের সঙ্গে সমস্ত আলোচনা বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন হুমকির পরে বসে থাকেনি চিন। সেদেশের বাণিজ্য দফতর এক বিবৃতিতে বলেছে, ‘আরও এক বার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ব্ল্যাকমেল’ করার চরিত্রটি প্রকাশ্যে চলে এল।’ সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই ভাবে চলার কথা ভাবে, তবে চিনও শেষ পর্যন্ত লড়াই করবে।’

Post Views: 68

Continue Reading

Previous: “অতিরিক্ত শূন্যপদ” ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে, স্বস্তিতে রাজ্য সরকার
Next: আইনি বিপাকে মালাইকা আরোরা! জামিনযোগ্য সমন জারি করল মুম্বই আদালত

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.