Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিশেষ খবর
  • সমবায় ভোটে পুলিশের নাকের তলায় , ভোট লুট ? উত্তপ্ত কোন্নগর

সমবায় ভোটে পুলিশের নাকের তলায় , ভোট লুট ? উত্তপ্ত কোন্নগর

Online Desk জুন 16, 2025
NABGRAM-SAMABAY.png

নিজস্ব সংবাদদাতা , হুগলী : নবগ্রাম পিপলস কো-অপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচনে ভোট লুটের অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিআইএম এর। পাল্টা বামেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। বাম , তৃণমূল দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। বামেদের দাবী পুলিশ মোতায়েন থাকলেও তাদের সাহায্যেই ভোট লুট করেছে তৃণমূল। উল্টোদিকে তৃনমূল অভিযোগ অস্বীকার করে বলে , মিডিয়ার ফুটেজ খেতেই পরিকল্পিত ভাতে মিথ্যে ঝামেলা এবং অভিযোগ করছে বামেরা।
বেলা বারোটায় মোট ৫৬ টি আসনের জন্য ১৮ বুথে ভোট গ্রহন শুরু হয় নবগ্রামের তিনটি স্কুলে। ৫৬ টি আসনেই বাম সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করে তৃনমূল সমর্থিত প্রার্থীদের সঙ্গে। যদিও ভোটে অশান্তি রুখতে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরেও বুথে বুথে ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ বামেদের। কার্যত নবগ্রাম পিপলস কো-অপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচনে উত্তপ্ত হয়ে ওঠে কন্নগর এলাকা।
তৃণমূলের বিরুদ্ধে ভোটারকে ঢুকতে না দেওয়া , জোর করে ছাপ্পা মারার মতো একাধিক অভিযোগ আনে বামেরা । ভোট লুটের প্রতিবাদে নবগ্রাম নৈটি রোড অবরোধ করে বাম সমর্থকরা।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল । তাদের দাবী, নবগ্রাম পিপলস কো-অপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচনে মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছে। এটা গনতন্ত্রের জয়।

Continue Reading

Previous: টানা তিন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলা জুড়ে
Next: ইজরায়েল খামেনেইকে মারতে চাইছিল, আটকান ট্রাম্প; দাবি আমেরিকার আধিকারিকদের

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.