Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

Online Desk এপ্রিল 30, 2025
chinmay-ss.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন প্রাক্তন ইস্কন নেতা তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বুধবার বাংলাদেশের হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ছিল।

বুধবার বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময়ের জামিন দেয়। উল্লেখ্য, আদালতে জামিন চেয়ে চিন্ময়কৃষ্ণ দাস আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি জানতে চায় চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না তার কারণ। এরপর বুধবার আদালত তাঁর জামিন দেয়।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশের পুলিশ। বিএনপির নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় সেই অভিযোগ করেছিলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশাপাশি আরও ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন ফিরোজ। যদিও পরে বিএনপি থেকে ফিরোজ খানকে বহিস্কার করা হয়। সেই মামলায় চিন্ময় কৃষ্ণ-সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর একাধিক বার চিন্ময়ের জামিনের আবেদন খারিজ হয়েছিল হাইকোর্টে। শুনানির দিন তাঁর হয়ে আদালতে লড়াই করার জন্য আইনজীবীদেরকেও বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।

প্রসঙ্গত ছাত্র বিক্ষোভের মুখে পড়ে গত বছর আগস্ট মাসের ৫ তারিখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছেড়ে ভারতে পালিয়ে আসেন। বর্তমানে তিনি ভারতেই রয়েছেন। হাসিনার পলাতকের পর সেদেশে ক্ষমতায় বসে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই সময়ই গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে।

Post Views: 124

Continue Reading

Previous: কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
Next: পরনে লাল বেনারসি জামা, ইস্কনে সম্পন্ন হল অভিনেতা কাঞ্চন মল্লিকের কন্যার মুখেভাত

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026
Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.