Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

Online Desk এপ্রিল 30, 2025
modi-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় সেনার তিন বাহিনীকে মঙ্গলবার বৈঠক থেকে কাজ করার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও কাণ্ড পরবর্তী পরিস্থিতিতে যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই বৈঠকের পরদিন অর্থাৎ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী। এদিন সেই গুরুত্বপূর্ণ বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক করেন ২৩ এপ্রিল। যে কমিটিতে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী। পহেলগাঁও হামলার পর এই কমিটির এটি দ্বিতীয় বৈঠক। এদিন ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স বা সংক্ষেপে সিসিপিএ এর সঙ্গেও বৈঠক করেন মোদী। সাধারণত গোপন ও অতি জরুরিকালীন পরিস্থিতিতে এই কমিটির সঙ্গে আলোচনা করে থাকেন প্রধানমন্ত্রী। এই কমিটিকে ‘সুপার ক্যাবিনেট’ বলা হয় কারণ এতে কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রীরা থাকেন। সিসিপিএ শেষবার ২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর বৈঠক করে, যার প্রতিক্রিয়ায় ভারত বালাকোটে বিমান হামলা চালিয়েছিল।
উল্লেখ্য, এক নেপালি-সহ ২৬ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা। কাশ্মীরের পহেলগাঁওয়ে সেই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ওই ঘটনার পর থেকে টানা ছয় রাত যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালিয়েছে। এই আবহে ভারতের প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের এই সমস্ত বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 108

Continue Reading

Previous: ‘আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করবে ভারত’, দাবি পাকিস্তানের মন্ত্রীর
Next: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.