Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • আলোর উৎসবের আগে প্রদীপ তৈরির তৎপরতা চোপড়ায়

আলোর উৎসবের আগে প্রদীপ তৈরির তৎপরতা চোপড়ায়

Online Desk অক্টোবর 24, 2024
FFFFFFFFFFFFF.jpg

বিক্রমাদিত্য বিশ্বাস,চোপড়া : কালীপুজো মানেই আলোর উৎসব। আর সেই আলোর উৎসবের আগে প্রদীপ তৈরির কাজে ব্যস্ত চোপড়ার মৃৎশিল্পীরা। কালাগছ এলাকা থেকে এবারও কয়েক লক্ষ মাটির প্রদীপ কানপুর, লখনৌ, মহারাষ্ট্র সহ ভিনরাজ্যে পাঠানো হয়েছে। মৃৎশিল্পীদের কথায়, রকমারি আলোর পণ্যে বাজার ছেয়ে যাওয়ায় তাঁরা সংকটে পড়েছেন। এলাকায় মাটির জিনিসপত্রের চাহিদা কমতে শুরু করেছে। বছরের অন্য সময় সরা, ঘট, হাঁড়ি, কলসি বানালেও প্রতিবার দীপাবলির আগে এলাকার মৃৎশিল্পীদের একাংশ ভিনরাজ্যে মাটির প্রদীপ পাঠান। এর ওপরেই অনেকের সংসার নির্ভর করে থাকে। তাই দীপাবলি এলেই মাটির প্রদীপ তৈরির ব্যস্ততা বেড়ে যায়। কালাগছ এলাকার মৃৎশিল্পী মৃত্যুঞ্জয় পাল বলেন, সারা বছর জুড়ে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করি, দূর্গা পূজার আগেই তৈরি করা প্রদীপ ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে । এখন যেগুলি তৈরি করা হচ্ছে সেগুলো গ্রামীণ এলাকাতেই বিক্রি করা হবে। মৃৎশিল্পীদের সূত্রে জানা গিয়েছে, ১ লক্ষ ১০ হাজার প্রদীপ ভিনরাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে । ১০০০ প্রদীপের দাম পাওয়া গেছে ৪০০ টাকা । পরবর্তীতে সেই দাম নেমে ৩৮০ টাকা হয়েছে । কালীপুজোর কয়েকদিন আগেই বাড়িতে এসে ব্যবসায়ীরা পাইকারি দরে ভিনরাজ্যে প্রদীপ নিয়ে যান। প্রদীপ তৈরির জন্য প্রয়োজনীয় জ্বালানির পাশাপাশি মাটির দাম বেড়ে যাওয়ায় খুব বেশি মুনাফা হচ্ছে না, তবুও পুরোনো পেশা আগলে রেখেছেন অনেকে। কালাগছের পাশাপাশি দাসপাড়া, কাঁচাকালী এলাকাতেও বেশ কয়েকজন শিল্পী প্রদীপ তৈরি করেন। তবে কালাগছ এলাকাতেই বেশি কাজ হয়। তবে আগের তুলনায় আলোর উৎসবে প্রদীপের চাহিদা কমেছে।

Post Views: 70

Continue Reading

Previous: প্রয়াত পিকের প্রিয় ফুটবলার কাজল চ্যাটার্জী
Next: জলপাইগুড়িতে জাস্টিস চেয়ে বাম সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.