Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বলিউড শোকস্তব্ধ ! প্রয়াত সজ্জাশিল্পী বিক্রম গায়কোয়াড

বলিউড শোকস্তব্ধ ! প্রয়াত সজ্জাশিল্পী বিক্রম গায়কোয়াড

Online Desk মে 11, 2025
serfg.png

ওঙ্কার ডেস্ক: বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত বলিউডের জনপ্রিয় সজ্জাশিল্পী বিক্রম গায়কোয়াড। শনিবার মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৫ বছর। পরিবার সূত্রে খবর, বিক্রম গায়কোয়াড উচ্চ রক্তচাপজনিত সমস্যা ভুগছিলেন। বেশ কয়েকদিন মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তিও ছিলেন। অবশেষে জীবনাবসান হল তাঁর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্টের আকস্মিক প্রয়াণের খবর পেয়ে শোকাহত বলিউড দুনিয়া। শোকপ্রকাশ করেছেন আমির খান, রণবীর সিং-সহ বহু অভিনেতা।
বলিউডের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক ছিল মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াডের। বলা হয়, তাঁর হাতের ছোঁয়াতেই অভিনেতা, অভিনেত্রীরা যেন হয়ে উঠতেন আসল চরিত্র! দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বাংলা, দক্ষিণী, মারাঠি সিনেজগতেও কাজের ছাপ রেখে গিয়েছেন বিক্রম। ‘সঞ্জু’, ‘দঙ্গল’, ‘দ্য ডার্টি পিকচার’, ’83’, ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। চরিত্রগুলিকে করে তুলেছেন জীবন্ত। এছাড়াও বাংলায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘জাতিস্মর’-এর মেকআপ আর্টিস্ট ছিলেন বিক্রম। ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার জন্য ২০১২ সালে প্রথম জাতীয় পুরস্কার পান তিনি। দু’বছর তাঁকে আরও একটি জাতীয় পুরস্কার এনে দেয় ‘জাতিস্মর’ ছবিটি।
বিক্রম গায়কোয়াডের মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়েন আমির খান। ‘দাদা’ বলে সম্বোধন করে ইনস্টায় দীর্ঘ পোস্ট করেন। অভিনেতা লেখেন, আমার বহু ছবির সঙ্গী ছিলেন বিক্রম। তাঁর হাতের ছোঁয়ায় বহু অভিনেতার পর্দার চেহারাই আজীবন মনে থেকে গিয়েছে সকলের। এভাবে বিদায় জানাতে হবে, মানতে পারছি না।
ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ছবি ‘এইট্টি থ্রি’-তে রণবীর কাপুরকে পর্দায় কপিল দেব করে তুলেছিলেন বিক্রমই। সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি রণবীর। তিনিও মৃত্যুসংবাদে শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যেই বিক্রম গায়কোয়াডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে দাদারের শিবাজি পার্কে।

Continue Reading

Previous: পাকিস্তানের উপর ১২ তারিখ পর্যন্ত নজর রাখবে ভারত
Next: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণায় কেন ট্রাম্প? প্রশ্ন বিরোধীদের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.