Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণায় কেন ট্রাম্প? প্রশ্ন বিরোধীদের

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণায় কেন ট্রাম্প? প্রশ্ন বিরোধীদের

Online Desk মে 11, 2025
trump-128000.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা শনিবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্র কেন নাক গলাল তা নিয়ে সরব হতে শুরু করেছে বিরোধীরা। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে তৃতীয় পক্ষ কেন নাক গলাবে তা নিয়েই উঠছে প্রশ্ন।

প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, দেশে একজন ইন্দিরা গান্ধীর মতো নেত্রীর অভাব। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন যুদ্ধ থামানোর কথা বলেছিলনে। কিন্তু ইন্দিরা গান্ধী সেই সময় যুদ্ধ থামাননি। বাংলাদেশকে মুক্ত করে পাকিস্তানকে জব্দ করে যুদ্ধ থামে। সেই সময় ৯৩ হাজার পাকিস্তানি সেনা ভারতের সেনার হাতে বন্দি হওয়ার পর যুদ্ধ থেমেছিল। কংগ্রেস নেতা আরও বলেন, এখন সেই ইন্দিরা গান্ধীও নেই, সেই ভারতও নেই। এ বিষয়ে সিপিএম নেতা শমীক লাহিড়ি এদিন বলেন, কাশ্মীর ইস্যুতে এর আগে কখনও তৃতীয় পক্ষ নাক গলায়নি। সবমিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশের মধ্যে বিরোধীদের নিশানায় পড়েছেন মোদী সরকার। তবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, কোনও দেশকে দখল করা বা তার নাগরিকদের ক্ষতি করা কিংবা প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট করে দেওয়া ভারত সরকারের উদ্দেশ্য ছিল না। জঙ্গিদের উচিত শিক্ষা দেওয়ার কাজটা আমাদের সেনাবাহিনী করেছে অপারেশন সিঁদুরের মাধ্যমে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। এই ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করে নয়াদিল্লি। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। এই জঙ্গি হামলার জবাব দিতে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় প্রত্যাঘাত করে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। তার পর বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের একাধিক জায়গায় আঘাত হানে যার ফলে উত্তেজনা আরও বেড়ে যায় দুই দেশের মধ্যে।

Post Views: 140

Continue Reading

Previous: বলিউড শোকস্তব্ধ ! প্রয়াত সজ্জাশিল্পী বিক্রম গায়কোয়াড
Next: ভয়ঙ্কর তথ্য পেলো মার্কিন গোয়েন্দারা, তথ্য পেয়েই মোদীকে ফোন করেন জেডি ভ্যান্স

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.