Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • বুধবার বাংলার ৩১ জায়গা-সহ দেশের ২৫৯ জায়গায় হবে অসামরিক মহড়া

বুধবার বাংলার ৩১ জায়গা-সহ দেশের ২৫৯ জায়গায় হবে অসামরিক মহড়া

Online Desk মে 6, 2025
IMG-20250506-WA0002.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি। দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে এবার দেশজুড়ে অসামরিক মহড়া করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, আগামী ৭ মে, অর্থাৎ বুধবার দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া চালাতে হবে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ৩১টি জায়গাও। প্রসঙ্গত, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশজুড়ে এমন অসামরিক মহড়া করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের কোন কোন জায়গায় এই মহড়া চালানো হবে? জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়্গপুর, বার্নপুর-আসানসোল, ফরাক্কা, খেজুরিঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে মহড়া হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, জেলাশাসক-সহ জেলা প্রশাসনের আধিকারিক, নাগরিক সুরক্ষা কর্মীরা মহড়ায় অংশ নেবেন। মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল-কলেজের পড়ুয়াদের। সেই সঙ্গে সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে, বিমানবন্দর, রেল স্টেশন-সহ গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো ঢেকে ফেলার প্রস্তুতিও সেরে রাখতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্য দিকে স্বরাষ্ট্র মন্ত্রকের এমন নির্দেশিকা ঘিরে ছড়াচ্ছে জল্পনা। অনেকের প্রশ্ন, ভারত পাক যুদ্ধ কি তবে আসন্ন? নাকি আগেভাগে অসামরিক মহড়া করে পাকিস্তানকে চাপে রাখার কৌশল নিয়েছে ভারত সরকার?

Post Views: 120

Continue Reading

Previous: মেট গালার মঞ্চে পা মেলালেন বলিউডের অভিনেত্রী কিয়ারা আডবাণী, প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবিও
Next: বর্ষাকালে কলকাতার কোথাও জল জমবে না, বর্ষার আগে আশ্বাস মেয়রের

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.