Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেট গালার মঞ্চে পা মেলালেন বলিউডের অভিনেত্রী কিয়ারা আডবাণী, প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবিও

মেট গালার মঞ্চে পা মেলালেন বলিউডের অভিনেত্রী কিয়ারা আডবাণী, প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবিও

Online Desk মে 6, 2025
images-8-1.jpeg

ওঙ্কার ডেস্ক: প্রথমবার মেট গালায় পা মেলালেন বলিউডের হবু মা অভিনেত্রী কিয়ারা আডবাণী। রেড কার্পেটে নজরকাড়া লুকে ধরা দেন তিনি। অভিনেত্রীর বেবি বাম্প বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে অনুষ্ঠানে। কিয়ারা অন্তঃসত্ত্বা, এই সময়ে সিদ্ধার্থ সবসময় সাথ দিলেন। স্বামীর দায়িত্ব পালন করতে স্ত্রীর সঙ্গেই পৌঁছে যান নিউইয়র্কে। দম্পতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের।
কিয়ারার সঙ্গেই নিউইয়র্কে আছেন সিদ্ধার্থ। স্ত্রীর সঙ্গে ওয়ার্কআউট করার ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলন অভিনেতা। সেই ছবিতে দেখা গিয়েছিল এক টুকরো নিউইয়র্ক-ও।
মেট গালা’র রেড কার্পেটে যাওয়ার আগের মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে দেখা গেছে, কিয়ারার সঙ্গেই রয়েছেন সিদ্ধার্থ। এই ভিডিও এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। অনুরাগীরা মিষ্টি বার্তায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে সেজেছিলেন কিয়ারা আডবাণী। বলিউড সূত্রে খবর, নারীত্ব উদযাপন করার উদ্দেশ্যে এই পোশাক বানিয়েছেন গৌরব। কালো পোশাকে সোনালি রঙের জড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মা এবং শিশুর নাড়ির টানের কথা।
বিশেষ দিনের সাজে ফটোশুটও করেন কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একাধিক ছবি। একটি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘মামা’স ফার্স্ট মনডে ইন মে’। পরিবারে নতুন সদস্য আসার সুখবর আগেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। তবে এই প্রথম বেবি বাম্প প্রকাশ্যে আনলেন কিয়ারা।

Post Views: 106

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরে অস্ত্র, বিস্ফোরক-সহ দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
Next: বুধবার বাংলার ৩১ জায়গা-সহ দেশের ২৫৯ জায়গায় হবে অসামরিক মহড়া

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.