Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, রাজ্যের সিদ্ধান্তে গঠিত SIT, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, রাজ্যের সিদ্ধান্তে গঠিত SIT, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

Online Desk এপ্রিল 16, 2025
wb-p.jpg

ওঙ্কার ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে উত্তাল মুর্শিদাবাদের একাধিক এলাকা। দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ, পথ অবরোধ এবং অগ্নিসংযোগের জেরে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছিল অস্থিরতা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য রাজ্য সরকার গঠন করল একটি বিশেষ তদন্তকারী দল (SIT)। প্রশাসনের দাবি, দোষীদের খুঁজে বের করতেই এই বিশেষ পদক্ষেপ।
পুলিশ সূত্রের খবর, SIT-র মোট সদস্য সংখ্যা নয়জন। এই দলে রাজ্য পুলিশ, জেলা পুলিশ, সিআইডি, এসটিএফ এবং গোয়েন্দা দফতরের অভিজ্ঞ আধিকারিকরা রয়েছেন। তাঁদের কাজ হবে মুর্শিদাবাদের সাম্প্রতিক সমস্ত হিংসাত্মক ঘটনার গভীর তদন্ত করা এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) পাস হওয়ার পর থেকেই মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, সামশেরগঞ্জ ও সুতি থানা এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করে। পুলিশের দাবি, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বুধবার থেকে নতুন করে কোনও বড় গোলমালের খবর মেলেনি। তবুও ঘটনাকালীন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি।
বিশেষত, সংঘর্ষ চলাকালীন পুলিশের নিষ্ক্রিয়তা এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। অনেকে বলছেন, প্রশাসনের গাফিলতির জন্যই পরিস্থিতি এতটা খারাপ হয়েছিল। এই প্রসঙ্গে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম মঙ্গলবার বলেন, “এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তবে SIT গঠনের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের একাংশের দাবি, হাইকোর্টে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানির আগে তড়িঘড়ি SIT গঠন করে তদন্তের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতেই এই উদ্যোগ রাজ্যের। পাশাপাশি, তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাও করছেন তারা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এর মধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন মুর্শিদাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজেদের তরফে পৃথক তদন্তকারী দল পাঠানোর কথা জানিয়েছে। হাইকোর্টেও আগামী বৃহস্পতিবার এই বিষয়ক মামলাগুলির শুনানি হওয়ার কথা।
রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই এই অশান্তির ছায়া পড়তে শুরু করেছে। বিরোধীরা একদিকে রাজ্যের আইনশৃঙ্খলা

Post Views: 373

Continue Reading

Previous: অমিত শাহকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার
Next: ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.