Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অমিত শাহকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

অমিত শাহকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

Online Desk এপ্রিল 16, 2025
20250416_173910.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলন থেকে শাহকে নিশানা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্ব থেকে চলে গেলে শাহকে হামাগুড়ি দিতে হবে বলে কটাক্ষ করেন মমতা।

ঠিক কী বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রক কালিদাসের মতো হয়ে গিয়েছে। যে ডালে বসে আছে, সেই ডাল কাটছে। আপনি তো প্রাইম মিনিস্টার কখনও হবেন না। মোদীজি চলে গেলে কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। মোদীজিকে বলব ওনাকে একটু কন্ট্রোল করতে। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে।’ শুধু তাই নয় মুর্শিদাবাদে যা ঘটেছে তা পুরোটাই পরিকল্পিত বলে দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। গত ১২ ও ১৩ এপ্রিল জেলার বিভিন্ন জায়গায় সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি ছড়িয়ে পড়ে। যাতে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। যার পিছনে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের হাত রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্বারা গোলমালের ঘটনা ঘটেছে বলে শাহের মন্ত্রকের দাবি।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে। কীভাবে অশান্তি ছড়াল এবং কেনই বা রাজ্য প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হল তা জানতে চাওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রের এই পদক্ষেপে চটে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

Post Views: 122

Continue Reading

Previous: কোনও হাইকোর্টেও ওয়াকফ মামলার শুনানি করা যেতে পারে, অভিমত প্রধান বিচারপতির
Next: ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, রাজ্যের সিদ্ধান্তে গঠিত SIT, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.