Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঁচ বছরের শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে ধর্ষণ দশম শ্রেণীর ছাত্রের

পাঁচ বছরের শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে ধর্ষণ দশম শ্রেণীর ছাত্রের

Online Desk অক্টোবর 6, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা উত্তর প্রদেশের প্রয়াগরাজে। এক পাঁচ বছরের শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করল দশম শ্রেণীর এক ছাত্র। অভিযুক্ত একই পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় প্রয়াগরাজের গঙ্গাপারের মাউ আইমা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরকে রবিবার ভোরে আটক করা হয়। জেরায় সে জানিয়েছে, মোবাইল ফোনে পর্ন ভিডিও দেখত সে, আর তার প্রভাবে এই অপরাধে লিপ্ত হয়েছে। মেয়েটিকে যৌন নির্যাতন করার কথা স্বীকার করেছে সে। অস্বাভাবিক কাজ করার চেষ্টার পর প্রচুর রক্তক্ষরণ শুরু হলে তখন তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। নির্যাতিতা শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তারা ধান কাটার কাজে ব্যস্ত ছিল। সেই সময় পাঁচ বছরের বাড়ির বাইরে খেলছিল। পাড়ার ১৫ বছরের ছেলেটি মেয়েটির কাছে আসে। সে মেয়েটিকে লজেন্স দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। আর এই ঘটনা দেখেছিল পাড়ার এক তরুণী। তবে, যেহেতু প্রতিবেশী তাই বিষয়টিকে স্বাভাবিক ভাবে ধরে নিয়েছিলেন তিনি।

কিছুক্ষণ পর, শিশুটি রক্তাক্ত অবস্থায় ছেলেটির বাড়ির দরজায় পড়ে যায়, তখন তরুণীটি তাকে সাহায্য করার জন্য ছুটে যান। তড়িঘড়ি নির্যাতিতার পরিবারকে খবর দেন তিনি। এই ঘটনার পর মেয়েটির পরিবার স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Post Views: 110

Continue Reading

Previous: হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত ভারতীয় বিদেশ সচিবের; আইনি প্রক্রিয়াই ভরসা, জানালেন বিক্রম মিশ্রি
Next: ধীরে ধীরে উত্তরের আকাশ থেকে কাটছে অভিশপ্ত কালো মেঘ…

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.