Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধীরে ধীরে উত্তরের আকাশ থেকে কাটছে অভিশপ্ত কালো মেঘ…

ধীরে ধীরে উত্তরের আকাশ থেকে কাটছে অভিশপ্ত কালো মেঘ…

Online Desk অক্টোবর 7, 2025
yjuh.png

ওঙ্কার ডেস্কঃ বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপের শক্তি ক্রমশ কমে আসছে। ফলে আকাশের বুক থেকে দুর্যোগের মেঘ কেটেছে। তবে দক্ষিণবঙ্গে এখনো হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে।আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা তথা দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় রয়েছে এই সতর্কতা। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পাশাপাশি, গত শনিবার থেকে উত্তরবঙ্গে ভয়ানক তাণ্ডবলীলা দেখলো উত্তরবঙ্গবাসী। একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরের বেশকিছু জায়গায়। মৃত্যু হয়েছে একাধিক মানুষের, এখনো নিখোঁজ বহু। জলের নিচে ঘরবাড়ি। সমস্ত পরিস্থিতি সামাল দিতে বহুদিন লেগে যাবে বলেই মনে করছেন উত্তরের মানুষেরা। মুখ্যমন্ত্রী সোমবারই পরিস্থিতি পরিদর্শনে যান।

তবে উত্তরের আকাশ থেকে কালো অভিশপ্ত মেঘ কেটেছে বলেই মনে করছে হওয়া অফিস। আজ থেকে উত্তরবঙ্গের আট জেলায় আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ৮ জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া দফতর।

Post Views: 123

Continue Reading

Previous: পাঁচ বছরের শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে ধর্ষণ দশম শ্রেণীর ছাত্রের
Next: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সহ বিরোধী দলনেতা; খতিয়ে দেখবেন পরিস্থিতি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.