Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হার্টে ব্লকেজ নিয়ে চিকিৎসাধীন রাজ্যপাল সিভি আনন্দ বোস,দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

হার্টে ব্লকেজ নিয়ে চিকিৎসাধীন রাজ্যপাল সিভি আনন্দ বোস,দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

Online Desk এপ্রিল 21, 2025
Rajjopal-on-cm-visit-protal.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যের সাংবিধানিক প্রধান। সোমবার শালবনি যাওয়ার আগে অসুস্থ্ রাজ্যপালকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, অশান্ত হয়ে ওঠা মুর্শিদাবাদের এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার জেলা সফর থেকে ফেরেন তিনি। এরপর সোমবারই রাজ্যপালের অসুস্থতার খবর সামনে আসে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, রাজ্যপালের হার্টে ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা মনে করছেন, তাঁর হার্টের বাইপাস সার্জারি করতে হতে পারে। তবে আপাতত প্রাথমিক চিকিৎসা চলছে রাজ্যপালের। পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করার কথা ভাবছেন চিকিৎসকরা। তবে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে তা এখনও নিশ্চিত হয়নি। এদিকে সোমবার সকালে শালবনির উদ্দেশে রওনা হওয়ার আগেই হাসপাতালে রাজ্যপালকে দেখে আসেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”রাজ্যপালের শরীর খারাপ। দেখে গেলাম। চিকিৎসা চলছে।
‘প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বারণ সত্ত্বেও ওয়াকফ আন্দোলনের জেরে অশান্ত মুর্শিদাবাদ গিয়েছিলেন রাজ্যপাল। সুতি থেকে ধুলিয়ান, সামশেরগঞ্জের মানুষের সঙ্গে দেখা করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। কথাও বলেন এলাকার মানুষের সঙ্গে। রাজ্যপালের কাছে, স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিও জানান এলাকার মানুষ। মুর্শিদাবাদের মানুষকে আশ্বস্তও করেন রাজ্যপাল। রাজভবনের পিসরুমের নম্বর দিয়ে এসেছেন তিনি। তবে এখন তাঁর অসুস্থতার খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রাজনৈতিক মহল। সৌজন্যতা মেনে মুখ্যমন্ত্রীও যান অসুস্থ রাজ্যপালের সঙ্গে দেখা করতে।

Post Views: 134

Continue Reading

Previous: গুঞ্জন উসকে দিলেন পরিচালক, রোহিত শেট্টির ছবির সঙ্গে নাম জুড়ল যীশু সেনগুপ্তর
Next: “নির্বাচন ব্যবস্থাতেই বড়সড় গলদ”, বিদেশের মাটিতে নির্বাচন কমিশনকে নিশানা রাহুলের

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.