Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চায়ের আড্ডায় দ্বন্দ্ব মেটানোর পরামর্শ হাইকোর্টের

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চায়ের আড্ডায় দ্বন্দ্ব মেটানোর পরামর্শ হাইকোর্টের

Online Desk মার্চ 6, 2025
for-portal-2.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাজ্যের প্রশাসনিক প্রধান ও রাজ্যের সাংবিধানিক প্রধানের মধ্যে দ্বন্দ্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিভি আনন্দ বোসের সেই দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে সেই মামলা চায়ের আড্ডায় মিটিয়ে নিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিচারপতির পরামর্শ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী।
কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চের পর্যবেক্ষণ, ‘দুই প্রশাসনিক প্রধান আদালতে লড়াই করছে, এটা কারও জন্যই ভাল নয়!’ বিচারপতির এই পরামর্শ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, আদালতের এই পরামর্শ নিয়ে তাঁদের আপত্তি নেই। বিষয়টি নির্দেশনামায় উল্লেখ করলে ভাল হয় বলে মন্তব্য করেন তিনি। সেই প্রেক্ষিতে বিচারপতি জানান, আপাতত মৌখিক ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন পড়লে নির্দেশ দেওয়া হবে। বিষয়টি দু পক্ষকে মিটিয়ে নেওয়ার জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হল বলে আদালত জানায়। আগামী ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।
ঠিক কী নিয়ে মামলা? গত লোকসভা নির্বাচনের সময় বাংলার দুটি আসনে বিধানসভা উপনির্বাচন হয়েছিল। সেই ভোটে বরাহনগর এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। সেই নির্বাচনের পর জোড়াফুল শিবিরের সদ্য জয়ী হওয়া দুওই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সে সময় রাজ্যপালের সমালোচনায় সরব হয়েছিলেন মমতা, সায়ন্তিকা, রায়াত এবং কুণাল ঘোষ। ওই চার জনের বিরুদ্ধেই মামলা করেছিলেন রাজ্যপাল।

Post Views: 141

Continue Reading

Previous: মমতার তৈরি ভোটার তালিকা কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত অভিষেক
Next: ১৬ বছর একসাথে থাকার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
TRUMP.png

ভারতকে তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প; জবাব নয়া দিল্লিরও

Online Desk মার্চ 8, 2026
WAR-SHIP2.png

ইরানি যুদ্ধজাহাজকে মানবিক সহায়তা, ভারতকে ধন্যবাদ জানাল ইরান

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.