Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দু’ঘণ্টা লাইট বন্ধ করে কী হয়েছিল ভুলে গেলেন? -কটাক্ষ মমতার, পাল্টা জবাব শুভেন্দুর

দু’ঘণ্টা লাইট বন্ধ করে কী হয়েছিল ভুলে গেলেন? -কটাক্ষ মমতার, পাল্টা জবাব শুভেন্দুর

Online Desk জুলাই 27, 2023
IMG-20230727-WA0321.jpg

নিজস্ব সংবাদদাতা , কলকাতা: “১৯৫৬”-এই সংখ্যাটিই বৃহস্পতিবার বিগ ফ‍্যাক্টর হয়ে উঠলো রাজ‍্য বিধানসভায়। ২০২১ এর ২রা মে- নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়ে সেদিন জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভোটে কারচুপির অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে আবার “কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী” বলে মমতাকে সেদিন কটাক্ষ করেন শুভেন্দু। এরপর মাঝে পেরিয়ে গেছে দু বছরের বেশি সময়। তবে ২০২৩ এর ২৭ শে জুলাই রাজ্য বিধানসভা তপ্ত হলো সেই নন্দীগ্রাম ইস্যুতে। এদিন বিধানসভায় নন্দীগ্রাম প্রসঙ্গে মন্তব্য করে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রী বলেন,” নন্দীগ্রামে দু ঘন্টা লাইট বন্ধ করে কি হয়েছিল ভুলে গেলেন?” তবে এর পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধীদলনেতাও।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আগেই বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসকদলকে বিঁধে এদিন নিজের বক্তব্য পেশ করেন শুভেন্দু অধিকারী। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে আনেন।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে বিক্ষোভ দেখানো শুরু করেন বিজেপির বিধায়করা। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে’শেম শেম মুখ্যমন্ত্রী ‘ ধ্বনি তুলতেও দেখা যায় বিজেপি বিধায়কদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরে বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী এদিন বিধানসভা থেকে ওয়াক আউট করেন। তবে পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়-“নন্দীগ্রামে জেতার পরে আমি বিধানসভায় নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। বিচারাধীন বিষয় বলে আমায় বলতে দেওয়া হয়নি। অথচ মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় এই বিষয়েই কথা বললেন।”

এছাড়াও বৃহস্পতিবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে “কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী” বলে খোঁটা দেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে সেসময় নন্দীগ্রামে ভোট লুঠের অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দু বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সেই নন্দীগ্রাম ইস‍্যুতেই আবারো তপ্ত হলো রাজ্য বিধানসভা।

Post Views: 72

Continue Reading

Previous: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চালু হল AI কোর্স
Next: রতন টাটাকে ভারত গৌরব দেবে ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.