Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুক্রবার সকালে ‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শুক্রবার সকালে ‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Online Desk জুন 19, 2026
shubhendu.png

ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। সেই উপলক্ষে শুক্রবার সকালে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আয়োজিত হয় ‘রান ফর যোগা’ কর্মসূচি। স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত শরীরচর্চা এবং যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়। শহরের প্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে দৌড়ে শামিল হন এবং যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ, ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবক, ছাত্রছাত্রী এবং সমাজের নানা স্তরের মানুষ অংশ নেন।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শহরের রাস্তায় উৎসবের আবহ তৈরি হয়। হাতে ব্যানার, জাতীয় পতাকা এবং যোগের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা দৌড়ে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে যোগচর্চার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের দাবি, আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপের মধ্যে যোগই হতে পারে সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়।
ম্যারাথন শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে যোগাসন প্রদর্শনী এবং সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রশিক্ষকরা যোগের বিভিন্ন আসন ও তার উপকারিতা সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তাও দেওয়া হয়। ম্যারাথন শেষ করে মহাকরণের সামনে যোগাসন করেন মুখ্যমন্ত্রী।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী তিনদিন ধরে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে যোগাভ্যাস শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক প্রচার। ২১ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসবেন কলকাতায়। রেড রোডে যোগা দিবসে অংশগ্রহন করবেন তিনি।
আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে যোগচর্চার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ইতিবাচক ভূমিকা পালন করবে।

Post Views: 123

Continue Reading

Previous: আহমেদাবাদে ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নিট পরীক্ষার্থীর
Next: বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা, উইকেন্ডে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়

সম্পর্কিত গল্প

1000371032.jpg

এন্টালি থানার গেটে তালা দেওয়ার ঘটনায় সাসপেন্ড বিজেপি নেতা

Online Desk আগস্ট 29, 2026
1000306588.jpg

টিএমসিপির কর্মসূচিতে মানা হয়নি আদালতের নির্দেশ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

Online Desk আগস্ট 29, 2026
1000367631.jpg

যাদবপুরে ‘দেশবিরোধী’ কার্যকলাপের অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ এবিভিপি

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

1000371047.jpg

চোট পেয়ে এশিয়ান গেমস সহ পুরো মরসুমে ছিটকে গেলেন নীরজ

Online Desk আগস্ট 29, 2026
1000371057.jpg

‘ইমরানকে মুক্তি দিলে পাকিস্তান কি মুছে যাবে?’ এবার সরব মিয়াঁদাদ

Online Desk আগস্ট 29, 2026
1000371050.jpg

দল থেকে বাদ পড়ে হতাশ হয়েছিলাম :সূর্যকুমার

Online Desk আগস্ট 29, 2026
1000371031.jpg

তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রীর, দিলেন উন্নয়নের বার্তা

Online Desk আগস্ট 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.