Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আহমেদাবাদে ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নিট পরীক্ষার্থীর

আহমেদাবাদে ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নিট পরীক্ষার্থীর

Online Desk জুন 19, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পুনঃপরীক্ষার আগে আরও এক পরীক্ষার্থীর আত্মহত্যা। এবার গুজরাটের আহমেদাবাদে বহুতল ফ্ল্যাটের ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ১৭ বছর বয়সী এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটেছে। পরিবারের তরফে জানানো হয়েছে, ওই কিশোরের নিট ইউজি পুনঃপরীক্ষায় বসার কথা ছিল। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

সবরমতী থানার ইনস্পেক্টর ওয়াইআর বাঘেলা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভোর ২টা ৫৫ মিনিট নাগাদ আহমেদাবাদের ট্রাগাদ এলাকার অ্যারিস্টো আনন্দম আবাসনের বি-ব্লকে ফ্ল্যাটের ছয় তলার বারান্দা থেকে ওই কিশোর ঝাঁপ দিয়েছে। সে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।’ ওই বহুতলের নিরাপত্তারক্ষী কিশোরকে আবাসন চত্বরে পড়ে থাকতে দেখে বাসিন্দাদের খবর দেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বাঘেলা জানান, আগামী ২১ জুন হতে চলা নিট পুনঃপরীক্ষায় বসার কথা ছিল মৃত কিশোরের। এর আগের পরীক্ষাগুলোতে সে ভালো নম্বর পেয়েছিল।

তিনি আরও জানান, ওই কিশোর তার মা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকত। তার বাবা পেশায় আইনজীবী। বাবা-মায়ের বিচ্ছেদের পর তার বাবা সুরাটে থাকতেন। পরিবারের তরফে তার কোনও মানসিক চাপের কথা জানানো হয়নি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্দধার হয়নি। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে গত ৩ মে হওয়া আগের নিট ইউজি পরীক্ষাটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল ঘোষণা করেছে। আগামী ২১ জুন নতুন করে পরীক্ষাটি হওয়ার কথা রয়েছে।

Post Views: 85

Continue Reading

Previous: পাকিস্তান-বাংলাদেশে বাড়ছে হামাসের প্রভাব; চাঞ্চল্যকর দাবী ইজরায়েলী রাষ্ট্রদূতের
Next: শুক্রবার সকালে ‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সম্পর্কিত গল্প

1000371047.jpg

চোট পেয়ে এশিয়ান গেমস সহ পুরো মরসুমে ছিটকে গেলেন নীরজ

Online Desk আগস্ট 29, 2026
1000371031.jpg

তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রীর, দিলেন উন্নয়নের বার্তা

Online Desk আগস্ট 29, 2026
1000371032.jpg

এন্টালি থানার গেটে তালা দেওয়ার ঘটনায় সাসপেন্ড বিজেপি নেতা

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

1000371047.jpg

চোট পেয়ে এশিয়ান গেমস সহ পুরো মরসুমে ছিটকে গেলেন নীরজ

Online Desk আগস্ট 29, 2026
1000371057.jpg

‘ইমরানকে মুক্তি দিলে পাকিস্তান কি মুছে যাবে?’ এবার সরব মিয়াঁদাদ

Online Desk আগস্ট 29, 2026
1000371050.jpg

দল থেকে বাদ পড়ে হতাশ হয়েছিলাম :সূর্যকুমার

Online Desk আগস্ট 29, 2026
1000371031.jpg

তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রীর, দিলেন উন্নয়নের বার্তা

Online Desk আগস্ট 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.