Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারতীয় বোলারদের তাণ্ডব ! T 20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বকালের সবচেয়ে বড় জয় ভারতের

ভারতীয় বোলারদের তাণ্ডব ! T 20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বকালের সবচেয়ে বড় জয় ভারতের

Online Desk ফেব্রুয়ারি 15, 2026
T20-1.jpg

স্পোর্টস ডেস্ক : ওপেনার ইশান কিষাণের ৪০ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস ভারতকে প্রথমেই এগিয়ে দিয়েছিল। বাকিটা করে দেখালো বোলাররা। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে T 20 বিশ্বকাপ ক্রিকেট ঘিরে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। একটাই কারণ, ক্রিকেট বিশ্বের যুযুধান দুই টিম ভারত ও পাকিস্তান নেমেছে ময়দানে। যা বরাবর কার্যত যুদ্ধের দামামা বাজায়। এদিন স্টেডিয়ামে হাজির ছিল ১৮ হাজার ভারতীয় দর্শক, পাকিস্তান থেকে এসেছিলেন ১২ হাজার। ফলে এই মহারণ সামাল দিতে স্টেডিমায়ে মোতায়েন করা হয়েছিল দু হাজার নিরাপত্তা রক্ষী। শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের এই সাবধানতা মোটেই অমূলক নয়। দু দেশের ক্রিকেট জ্বর এবং সাম্প্রতিক সম্পর্ক, দুই মিলিয়ে কোনো ছাড় দিতে চায়নি এবার T 20 বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কা।

তবে কথায় আছে যতটা গরজায় ততটা বর্ষায় না। পাকিস্তান ক্রিকেটের সেই গরিমা এখন অতীত মাত্র। কারণ,T 20 বিশ্বকাপের রেকর্ড বলছে এখন মহারণ শুধু কথার কথা। এমনিতেই পাকিস্তানের খেলা নিয়ে নানান টালবাহনা গেছে। T 20 বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সেই সিদ্ধান্তে পাকিস্তান অনড় থাকলে রবিবারের ম্যাচই হত না। এখন মনে হচ্ছে তাতে বোধ হয় এমন লজ্জার হাত থেকে বাঁচতো পাকিস্তান। আট দিন পর বয়কটের সিদ্ধান্ত বদলায় বটে, কিন্তু ততদিনে গোটা ঘটনার ছায়া নিশ্চয়ই গেঁথে গিয়েছিল পাক ক্রিকেটারদের মনস্তত্ত্বে। রবিবারের ম্যাচে সেটাই স্পষ্ট হয়ে গেল। T 20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের খেলার পরিসংখ্যান বলছে ফলাফল ৮-১।

টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে তুলেছিল ১৭৫ রান। জবাবে পাকিস্তান থেমে গেল ১১৪-য়। শেষের দিকে শাহিন আফ্রিদি যদি না কিছুটা হম্বিতম্বি দেখাতেন তাহলে হয়তো রান ১০০ পেরাতো কিনা বলা মুশকিল। গোটা ম্যাচের কক্ষনোই মনে হয়নি পাকিস্তান ম্যাচ জিততে পারে।

ইশান কিষাণ দাপটে ব্যাটিং-এর পর, জসপ্রীত বুমরাহর বোলিং স্পেল পাকিস্তানের টপ অর্ডারকে ধ্বংস করে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিয়ে যায়। রবিবার কলম্বোতে একতরফা ৬১ রানের জয় আসে ভারতের। প্রেমাদাসার এক কঠিন পিচে কিষাণের সুপারসনিক ৭৭ (৪০ বল) সোনার মতো মূল্যবান ছিল, যা প্রথমে ব্যাট করার পর ভারতকে সাত উইকেটে ১৭৫ রানের লড়াই যোগ্য রান এনে দেয়। প্রতিবন্ধকতার নিরিখে দেখতে গেলে এটি কিষাণের সবচেয়ে বিনোদনমূলক টি-টোয়েন্টি ইনিংসগুলির মধ্যে একটি।

এই মাঠে ১৭৬ রান তাড়া করার জন্য পাকিস্তানের একটি শক্তিশালী পাওয়ার প্লে সেগমেন্টের প্রয়োজন ছিল। কিন্তু বুমরাহ (২/১৭) এবং হার্দিক পান্ডিয়া (২/১৬) বিগ হিটার সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব এবং সালমান আলী আগাকে ১১৪ রানে আউট করে দেন, যার ফলে বহুল প্রতীক্ষিত ম্যাচটি প্রতিযোগিতাহীন হয়ে পড়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচেই ভারত এখন ৮-১ ব্যবধানে এগিয়ে।

একসময় পাকিস্তানের রান ছিল ১৩ রানে তিন উইকেটে। যেখানে পাকিস্তানের রান ছিল ৩৮ রান। ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যবধান আরও বাড়তে থাকে। অক্ষর প্যাটেল বাবর আজমকে সরিয়ে বড় ধাক্কা দেন। উসমান খান একা কিছুটা লড়াই চালান, যোগ করেন ৪৪ রান। কিন্তু তাঁকে আউট করতেই সব আশা শেষ। এরপর কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও তিলক বর্মা নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন। বরুণের জোড়া আঘাতে পাকিস্তান ৯৭/৯। শেষ পর্যন্ত ইনিংস থামে ১১৪ রানে। ভারতের হয়ে বুমরাহ ২/১৭, অক্ষর ২/২৯, বরুণ ২/১৭, হার্দিক ২/১৬—দাপুটে বোলিং পারফরম্যান্স। অধিনায়ক সূর্যকুমার যাদব সাতজন বোলার ব্যবহার করে চাপটা আগাগোড়া ধরে রাখেন।

Post Views: 223

Continue Reading

Previous: পান্নুন খুনের ষড়যন্ত্রের দায় স্বীকা্রের নেপথ্যের কারন জানালো নিখিলের পরিবার
Next: টি২০ বিশ্বকাপ নিয়ে বিশেষ ম্যাগাজিন সিএবির, প্রকাশ করলেন সৌরভ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.