Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পান্নুন খুনের ষড়যন্ত্রের দায় স্বীকা্রের নেপথ্যের কারন জানালো নিখিলের পরিবার

পান্নুন খুনের ষড়যন্ত্রের দায় স্বীকা্রের নেপথ্যের কারন জানালো নিখিলের পরিবার

Online Desk ফেব্রুয়ারি 15, 2026
nikhil-pannun.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে খালিস্তানি নেতা হত্যার চক্রান্ত মামলায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তর দোষ স্বীকার নিয়ে মুখ খুলল তাঁর পরিবার। সম্প্রতি আমেরিকার আদালতে দোষ স্বীকার করার পরই নতুন করে চর্চায় উঠে এসেছে এই মামলা। পরিবারের দাবি, দীর্ঘ আইনি লড়াই এবং মানসিক চাপে ক্লান্ত হয়ে পড়েছিলেন নিখিল, সেই কারণেই তিনি দোষ স্বীকারের পথ বেছে নিয়েছেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নিখিল গুপ্ত কারও বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার বা ‘অ্যাপ্রুভার’ হওয়ার পথ নেননি। বরং সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা করেছেন। পরিবারের বক্তব্য, বহু মাস ধরে চলা আইনি টানাপোড়েন, বিদেশের মাটিতে আটক অবস্থা এবং অনিশ্চিত ভবিষ্যৎ, পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। তাঁর স্ত্রী ও বৃদ্ধা মা এই সিদ্ধান্তে ভেঙে পড়েছেন বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, মার্কিন মুলুকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুন-কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হন নিখিল গুপ্ত। অভিযোগ, পান্নুনকে খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু যাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি আসলে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার এক গুপ্তচর ছিলেন। সেই সূত্রেই ফাঁস হয়ে যায় গোটা পরিকল্পনা।
আদালতে দোষ স্বীকার করার পর বিচারক তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। তবে সাজা ঘোষণার দিন এখনও নির্ধারিত হয়নি। মার্কিন আইনে এই ধরনের অপরাধে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গিয়েছে।

Post Views: 210

Continue Reading

Previous: ‘নো-হ্যান্ডশেক’ নীতিতেই অনড় ভারতীয় ক্রিকেট দল
Next: ভারতীয় বোলারদের তাণ্ডব ! T 20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বকালের সবচেয়ে বড় জয় ভারতের

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.