Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রদেশ কংগ্রেসকে ২০ অক্টোবরের মধ্যে ৯৫ হাজার বুথ এজেন্টের নাম জমা দেওয়ার নির্দেশ শীর্ষ নেতৃত্বের

প্রদেশ কংগ্রেসকে ২০ অক্টোবরের মধ্যে ৯৫ হাজার বুথ এজেন্টের নাম জমা দেওয়ার নির্দেশ শীর্ষ নেতৃত্বের

Online Desk অক্টোবর 9, 2025
golam-mir.jpg

ওঙ্কার ডেস্ক : রাজ্যে এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু করার তোড়জোড় করছে নির্বাচন কমিশন। আর এই এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দের। সে কথা মাথায় রেখে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বিএলএ ২ এর ৯৫ হাজার বুথ লেভেল এজেন্টের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে।

বুধবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে বিএলএ ১-এর ওয়ার্কশপ ছিল কংগ্রেসের। সেই কর্মসূচি থেকে দলের পর্যবেক্ষক গোলাম মির এই নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে এই নির্দেশ ঘিরে ঘিরে হাত শিবিরে তৈরি হয়েছে ধন্দ। কারণ ২০ অক্টোবর সময়সীমা ধরলে হাতে আর মাত্র রয়েছে ১২ দিন। এত কম সময়ের মধ্যে বিএলএ ২ বাছাই করা কীভাবে সম্ভব, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বিধানসভা ভিত্তিক বিএলএ–কে বিএলএ–১ এবং বুথ ভিত্তিক এজেন্টকে বলা হয় বিএলএ–২। রাজ্যে প্রায় ৮৪ হাজার বুথ রয়েছে।

বুধবারের কর্মসূচিতে জেলা সভাপতিরা ছিলেন। এ ছাড়াও প্রতিটি বিধানসভাতেই নিযুক্ত বিএলএ ১ এদিন সভায় ছিলেন। প্রত্যেক বিধানসভা ধরে বিএলএ ১ সংশ্লিষ্ট বিধানসভার প্রতি বুথে বিএলএ ২ নিয়োগ করবেন। দলের তরফে নিযুক্ত করা বিএলএ ২-ই সরকারি প্রতিনিধি বুথ লেভেল অফিসার বা বিএলও-দের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই করবেন। এদিনের সভায় মির বলেন, ‘বাস্তবটা মেনে নিয়েই নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে হবে। সব না হোক, চেষ্টা করতে হবে যতটা সম্ভব বুথ লেভেল এজেন্ট দেওয়া যায়।’

Post Views: 100

Continue Reading

Previous: দুর্গাপুজোর পরও শহরে ব্যানার ও হোর্ডিং ! অবিলম্বে তা সরানোর  নির্দেশ মেয়রের
Next: কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবায় চরম অনিয়ম, রোগীদের ভোগান্তি তুঙ্গে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.