Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবায় চরম অনিয়ম, রোগীদের ভোগান্তি তুঙ্গে

কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবায় চরম অনিয়ম, রোগীদের ভোগান্তি তুঙ্গে

Online Desk অক্টোবর 9, 2025
Ambulance.jpg

নিজস্ব প্রতিনিধি, কাঁথি : কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে ইউনিয়ন রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, অথচ পরিষেবা ক্ষেত্রে চূড়ান্ত অবহেলা। সম্প্রতি এক মুমূর্ষু রোগীকে নিয়ে আসা অ্যাম্বুলেন্স প্রায় দু’ঘণ্টা হাসপাতালে দাঁড়িয়ে থাকে, কারণ ইউনিয়নের অনুমতি ছাড়া ভর্তি করা হচ্ছিল না বলে অভিযোগ।

অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির সাময়িক মীমাংসা হয়। কিন্তু এই ঘটনার পর চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, হাসপাতালের সুপারের প্রশ্রয়েই ইউনিয়ন এই অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে।

রোগীর পরিবার জানিয়েছে, “রোগীর অবস্থা গুরুতর ছিল। দ্রুত চিকিৎসার দরকার ছিল। অথচ অ্যাম্বুলেন্সে বসিয়েই রাখা হয় দীর্ঘক্ষণ। টাকা নিয়েও পরিষেবা মেলে না ঠিকমতো।”

এই ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কীভাবে একটি গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবায় এত অনিয়ম চলতে পারে, তা নিয়ে চিন্তিত সচেতন মহল। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই ধরনের লুট ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, নয়তো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Post Views: 161

Continue Reading

Previous: প্রদেশ কংগ্রেসকে ২০ অক্টোবরের মধ্যে ৯৫ হাজার বুথ এজেন্টের নাম জমা দেওয়ার নির্দেশ শীর্ষ নেতৃত্বের
Next: উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ শস্য বিমার‌ উদ্যোগে রাজ্য সরকার

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.