Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গে ৭০ জন ‘মুখপাত্র সেনা’ বাছল কংগ্রেস

ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গে ৭০ জন ‘মুখপাত্র সেনা’ বাছল কংগ্রেস

Online Desk সেপ্টেম্বর 25, 2025
20250925_165658.jpg

ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এই আবহে ভোটার তালিকা থেকে কারোর নাম যাতে বাদ না যায় সেদিকে সতর্ক নজর রেখেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। চলমান পরিস্থিতিতে নিজেদের সংগঠন আরও পোক্ত করার কাজে মনোনিবেশ করেছে কংগ্রেস। হাত শিবিরের তরফে বাংলায় ৭০ জনের ‘মুখপাত্র সেনা’র তালিকা প্রস্তুত করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

কংগ্রেস সূত্রের খবর, মুখপাত্র বাছাইয়ের কাজের জন‌্য দিল্লি থেকে কলকাতায় আসেন এআইসিসির জাতীয় মিডিয়া কো-অর্ডিনেটর মহিমা সিং। তবে যারা আগে থেকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁদের মধ্যে অনেকে এই প্রক্রিয়ায় সামিল হননি। মহিমা জানান, নতুন কমিটি নিয়ে যাঁদের আপত্তি থাকবে, তাঁদের নিয়ে দল কোনও ‘বিকল্প’ পথের কথা ভাববে না। এমনকি জাতীয় স্তরে মিডিয়া অ‌্যান্ড পাবলিসিটির চেয়ারম‌্যান পবন খেরাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজের নাম নথিভুক্ত করেছেন। গোটা দেশে এই সুনির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ হবে বলে হাত শিবিরের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন।

পাশাপাশি মিডিয়া অ‌্যান্ড কমিউনিকেশনের কমিটি নতুন করে গঠন করা হবে। যে কমিটিতে থাকবেন ১৫ জন মুখপাত্র, ১৫ জন টিভি প‌্যানেলিস্ট। গবেষণামূলক কাজকর্মের জন্য থাকবে একটি রিসার্চ টিমও। তবে মহিমা জানিয়েছেন, যারা কংগ্রেসে যোগ দিয়েছেন এক বছরও হয়নি, তাঁরা দলের মুখপাত্র বা টিভি প‌্যানেলিস্ট হতে পারবেন না। মুখপাত্র হতে গেলে অন্তত এক বছর সংগঠনের কাজ করতে হবে বলে জানান তিনি।

Post Views: 101

Continue Reading

Previous: পুজোর সময় খোলা তার থেকে অঘটন রুখতে সতর্ক লালবাজার
Next: অনুষ্ঠানে খাবার প্রত্যাহার করে কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ আলিপুর চিড়িয়াখানার কর্মীদের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.