Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর সময় খোলা তার থেকে অঘটন রুখতে সতর্ক লালবাজার

পুজোর সময় খোলা তার থেকে অঘটন রুখতে সতর্ক লালবাজার

Online Desk সেপ্টেম্বর 25, 2025
20250925_172325.jpg

ওঙ্কার ডেস্ক: পুজোর আগে অতি ভারী বর্ষণে ভেসেছে কলকাতা। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী পুজোর সময়ও বৃষ্টি হতে পারে। আর তাই জমা জলে খোলা তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক নজর পুলিশের। শহরের কোথাও খোলা তার অরক্ষিত অবস্থায় পড়ে যেন না থাকে তা দেখতে প্রত্যেক থানার ওসিকে নির্দেশ দিল লালবাজার। পুজোর আগে বুধবার বৈঠক করে এই নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে।

পুলিশ সূত্রে খবর, নির্দেশ পাওয়ার পর প্রতিটি থানা এলাকায় খোলা তারের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে। কোনও ল‌্যাম্পপোস্ট যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হন, সেদিকে নজর রাখা হচ্ছে। সিইএসসি-র সঙ্গে লালবাজারের তরফে আলোচনাও করা হচ্ছে। পাশাপাশি, পুজোয় যদি বৃষ্টিতে জল জমে, তা হলে তা কী ভাবে দ্রুত সরানো হবে, তার আগাম পরিকল্পনা সেরে রাখা হচ্ছে। ওয়ার্ড স্তরে পুরসভার সঙ্গে যোগাযোগ রাখছে থানাগুলি। যান চলাচলের জন্য প্রাথমিক স্ট্র‌্যাটেজিও তৈরি করে রাখছে ট্রাফিক পুলিশ।

উল্লেখ্য, সোমবার রাতভর বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়। শহরের উত্তর থেকে দক্ষিণ, সড়কপথ থেকে রেলপথ জলে ডুবে গিয়েছিল। গত ৩৯ বছর পর এমন রেকর্ড বৃষ্টিতে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার সেই জমা জলে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। পুজোর সময় যাতে এমন ঘটনা না ঘটে তা রুখতে তৎপর পুলিশ।

Post Views: 122

Continue Reading

Previous: বানভাসি কলকাতায় নষ্ট কোটি টাকার বই, চিন্তার ভাঁজ বিক্রেতা ও প্রকাশকদের কপালে
Next: ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গে ৭০ জন ‘মুখপাত্র সেনা’ বাছল কংগ্রেস

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.