Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বানভাসি কলকাতায় নষ্ট কোটি টাকার বই, চিন্তার ভাঁজ বিক্রেতা ও প্রকাশকদের কপালে

বানভাসি কলকাতায় নষ্ট কোটি টাকার বই, চিন্তার ভাঁজ বিক্রেতা ও প্রকাশকদের কপালে

Online Desk সেপ্টেম্বর 25, 2025
20250925_155834.jpg

ওঙ্কার ডেস্ক: ৩৯ বছরের রেকর্ড বৃষ্টিতে কলকাতা শহরে কেবল জনজীবন স্তব্ধ হয়নি, ব্যাপক ক্ষতি হয়েছে কলেজ স্ট্রিটের বইপাড়ার। সোমবারের রাতভর বৃষ্টির জেরে নষ্ট হয়েছে কোটি টাকার বই। যে ক্ষতি কী ভাবে সামাল দেওয়া যাবে তা ভেবে অস্থির হয়ে পড়েছেন বই বিক্রেতা ও প্রকাশকরা।

বইপাড়া ঘুরে এদিন দেখা গেল প্রায় প্রত্যেক দোকান ক্ষতির সম্মুখীন হয়েছে। হাঁটু সমান জল জমেছে দোকানের ভিতরে। অনেক দোকানদারকে দেখা গেল বাকতি করে জল ভরে দোকানের বাইরে ফেলতে। আর দোকানের মধ্যে জল্ল জমে যাওয়ায় দুর্মূল্য ও দুষ্প্রাপ্য সব বই কার্যত কাগজের মণ্ডে পরিণত হয়েছে। পুজোবার্ষিকী থেকে শুরু করে কমিক্স, শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ সমরেশ মজুমদার, সত্যজিৎ রায়, আশাপূর্ণা দেবীর মত নামকরা লেখকদের বই ভিজে নষ্ট হয়েছে।

দীপ প্রকাশনী, দে’জ পাবলিশিং, পত্রভারতীর মতো বড় প্রকাশকরা যেমন ক্ষতির মুখে পড়েছে তেমনই ক্ষতি হয়েছে ধ্যানবিন্দু, বুকফার্মের মতো ছোট-মাঝারি প্রকাশকদেরও। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে সংগঠনের কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিমার ক্লেম করা হয়েছে। তাঁর কথায়, ‘বৃষ্টির ফলে কমবেশি সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। পত্রভারতীর বিপুল ক্ষতি হয়েছে। ইনসিওরেন্স ক্লেম করেছি।’ প্রসঙ্গত, আমফান ঝড়ের সময়ও প্রকাশকদেরর অনেকের ক্ষতি হয়। সেই সময় ঝড়জলে ক্ষতির মুখে পড়া প্রকাশকদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

Post Views: 111

Continue Reading

Previous: লাদাখে উত্তেজনার নেপথ্যে সোনাম ওয়াংচুকের হিংসাত্মক মন্তব্য, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
Next: পুজোর সময় খোলা তার থেকে অঘটন রুখতে সতর্ক লালবাজার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.