Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জনসভায় প্রেস সেক্রেটারি লিভিটকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখে ট্রাম্প

জনসভায় প্রেস সেক্রেটারি লিভিটকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখে ট্রাম্প

Online Desk ডিসেম্বর 10, 2025
trump.png

ওঙ্কার ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক জনসভায় প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটকে নিয়ে করা মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মূলত প্রশাসনিক ও অর্থনৈতিক বিষয়ে বক্তব্য রাখতে উঠেছিলেন ট্রাম্প। কিন্তু বক্তব্যের মাঝেই তিনি হঠাৎ লিভিটের শারীরিক সৌন্দর্য নিয়ে কথা বলতে শুরু করেন। আর তার জেরেই শুরু হয়েছে সমালচনা। জনসমক্ষে ট্রাম্প বলেন, “লিভিটের মুখ অত্যন্ত সুন্দর এবং তাঁর ঠোঁট একটানা চলে, যেন ছোট মেশিনগানের মতো শব্দ করে”। জনসভায় উপস্থিত অংশগ্রহণকারীদের একাংশ ট্রাম্পের এই মন্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেন। রাজনৈতিক মহলও ট্রাম্পের এমন বক্তব্যকে পেশাগত পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছে।
ক্যারোলাইন লিভিট বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত প্রকাশ্যে উপস্থাপন, সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নীতিগত অবস্থান স্পষ্ট করার জন্যই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ট্রাম্প অতীতে তাঁর কাজের প্রশংসা করলেও এবার সরাসরি শারীরিক বৈশিষ্ট্যের তুলনা করায় সমালোচনা তীব্র হয়েছে।
সমালোচকদের মতে, রাষ্ট্রনেতা হিসেবে জনসমক্ষে একজন তরুণী সহকর্মীর চেহারা নিয়ে মন্তব্য করা অনুচিত। এমন আচরণ কর্মক্ষেত্রে আনুষ্ঠানিকতা ও সম্মানের পরিবেশকে বাধাগ্রস্ত করে বলেই অভিযোগ। তাঁদের মতে ক্ষমতার অবস্থান থেকে করা এই মন্তব্য পেশাগত সীমারেখা নিয়ে প্রশ্ন তুলে দিল। তবে ট্রাম্পের সমর্থকরা বলছেন, এটি কেবল প্রশংসাই ছিল। তাঁদের দাবি, লিভিট যে নিয়মিতভাবে প্রশাসনের বক্তব্য দৃঢ়ভাবে তুলে ধরছেন, সেই ধারাবাহিকতা তুলে ধরতেই ট্রাম্প রূপকভাবে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, ঘটনাটি কর্মক্ষেত্রে নারী-পুরুষ সম্পর্ক, পেশাগত নীতি ও সম্মান বজায় রাখার বিষয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

Post Views: 170

Continue Reading

Previous: শাহরুখের নামেই বিজনেস টাওয়ার, তবু শাহরুখের ঠাঁই নেই
Next: যোগী রাজ্যে মদ্যপ অবস্থায় ইউটিউব দেখে মহিলার অস্ত্রোপচার, পরে মৃত্যু

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.