Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যোগী রাজ্যে মদ্যপ অবস্থায় ইউটিউব দেখে মহিলার অস্ত্রোপচার, পরে মৃত্যু

যোগী রাজ্যে মদ্যপ অবস্থায় ইউটিউব দেখে মহিলার অস্ত্রোপচার, পরে মৃত্যু

Online Desk ডিসেম্বর 10, 2025
20251210_164740.jpg

ওঙ্কার ডেস্ক: যোগী রাজ্যে ভয়াবহ ঘটনা! ইউটিউব দেখে অস্ত্রোপচার করার জেরে মৃত্যু হল এক মহিলার। অভিযোগ, অবৈধ ভাবে চালু থাকা এক ক্লিনিকের মালিক এবং তাঁর ভাইপো মদ্যপ অবস্থায় ওই মহিলার অস্ত্রোপচার করেছিল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এক। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম মুনিশ্রা রাওয়াত। পেটে পাথর সংক্রান্ত রোগে ভুগছিলেন তিনি। তাঁর স্বামী তেহবাহাদুর রাওয়াত গত ৫ ডিসেম্বর, তাঁকে কোঠির শ্রী দামোদর ঔষধালয়ে নিয়ে যান। সেখানে ক্লিনিকের মালিক জ্ঞান প্রকাশ মিশ্র তাঁকে বলেন, পাথরের কারণে পেটে ব্যথা হচ্ছে ওই মহিলার। তাই অস্ত্রোপচার করতে হবে। পাশাপাশি ওই ব্যক্তি জানান, অস্ত্রোপচার করতে ২৫,০০০ টাকা খরচ হবে। এ কথা শুনে অস্ত্রোপচারের আগে মহিলার স্বামী ২০,০০০ টাকা জমা দিয়েছিলেন।

পুলিশের কাছে ওই মহিলার স্বামী অভিযোগে বলেছেন, মিশ্র মদ্যপ অবস্থায় ইউটিউবে ভিডিও দেখার পর অস্ত্রোপচার শুরু করেন। তেহবাহাদুর বলেন, মিশ্র তাঁর স্ত্রীর পেটে গভীর ভাবে ক্ষত তৈরি করেন। যার ফলে তাঁর বেশ কয়েকটি শিরা কেটে যায়। ক্রমে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরের দিন ৬ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পুলিশ জানতে পেরেছে ওই অবৈধ ক্লিনিকের মালিক মিশ্রকে এই অস্ত্রোপচারে সহযোগিতা করেছে তাঁর ভাইপো। যার নাম বিবেক কুমার মিশ্র। বিবেক রায়বেরেলির একটি আয়ুর্বেদিক হাসপাতালে কর্মরত। সরকারি চাকরির আড়ালে সে বেশ কয়েক বছর ধরে অবৈধ ক্লিনিকটির সঙ্গে যুক্ত ছিল। ঘটনার পর তদন্তে নেমে ওই ক্লিনিকটি সিল করে দিয়েছে পুলিশ। অবৈধ ক্লিনিকটির মালিক এবং তার ভাইপোর বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 179

Continue Reading

Previous: জনসভায় প্রেস সেক্রেটারি লিভিটকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখে ট্রাম্প
Next: গোয়া অগ্নিকাণ্ড তদন্তে নয়া মোড়, লুথরাদের বিরুদ্ধে জোরালো প্রত্যর্পণ মামলা প্রশাসনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.