Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কোচবিহার ট্রফিতে ফের ইনিংস জয় পেল বাংলা, বল হাতে কামাল রোহিত ও অগস্ত্যর

কোচবিহার ট্রফিতে ফের ইনিংস জয় পেল বাংলা, বল হাতে কামাল রোহিত ও অগস্ত্যর

Online Desk নভেম্বর 25, 2025
CT.jpg

স্পোর্টস রিপোর্টার : কোচবিহার ট্রফিতে অপ্রতিরোধ্য বাংলা। অসমের পর এবার চণ্ডীগড়ের বিরুদ্ধেও ইনিংস জয় নিশ্চিত করল সৌরাশিস লাহিড়ীর প্রশিক্ষণাধীন দল। এবার জয়ের ব্যবধান আরও বড়। গতকালই অধিনায়ক চন্দ্রহাস দাশ বলেছিলেন, এই ম্যাচে জয় নিশ্চিত করে ফেলবেন তৃতীয় দিনেই। সেই কথা সত্যি প্রমাণ করে চণ্ডীগড়কে ইনিংস ও ২০৪ রানে পরাস্ত করতে পুরো তিন দিনও লাগল না।

আজ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে ৬১.২ ওভারে ৩০২ রানে শেষ হয় চণ্ডীগড়ের দ্বিতীয় ইনিংস। আদিত্য ৭২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। ওপেনার রূপেশ যাদব করেন ১০৭ বলে ৫০। অগস্ত্য শুক্লা সাতটি মেডেন-সহ ১৮ ওভারে ৬৪ রান দিয়ে চার উইকেট নেন। রোহিত ১টি মেডেন-সহ ১০.২ ওভারে ৮৩ রানের বিনিময়ে পান চার উইকেট। বিরাট চৌহান ৬ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।

এর আগে, চন্দ্রহাসের ৩১৯ বলে ৩৩২, সায়ন পালের ১৫৩ বলে ১১৩ ও আশুতোষ কুমারের ৬৮ বলে অপরাজিত ৫৩ রানের দৌলতে বাংলা ৭ উইকেটে ৬২৮ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল। জবাবে ১২২ রানে গুটিয়ে গিয়ে ফলো অনে বাধ্য হয় চণ্ডীগড়। প্রথম ইনিংসে রোহিত পাঁচটি, অগস্ত্য ও আশুতোষ ২টি করে উইকেট নিয়েছিলেন।

Post Views: 166

Continue Reading

Previous: দ্বিতীয় টেস্ট: সাউথ আফ্রিকার ডিক্লিয়ার, গুয়াহাটিতে রানের চাপে মুখচুনের আশঙ্কায় ভারত
Next: আরও কাছাকাছি ঢাকা-ইসলামাবাদ, বাংলাদেশকে এক লক্ষ টন চাল দেবে শাহবাজ সরকার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.