Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • আরও কাছাকাছি ঢাকা-ইসলামাবাদ, বাংলাদেশকে এক লক্ষ টন চাল দেবে শাহবাজ সরকার

আরও কাছাকাছি ঢাকা-ইসলামাবাদ, বাংলাদেশকে এক লক্ষ টন চাল দেবে শাহবাজ সরকার

Online Desk নভেম্বর 25, 2025
yunus-shehbaz.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে রফতানির জন্য চাল কিনছে ইসলামাবাদ। ইতিমধ্যে দরপত্র ডাকা সম্পন্ন করেছে শাহবাজ শরিফের সরকার। প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর সে দেশের ক্ষমতায় বসেছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গত বছর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে ঢাকার। ইসলামাবাদের সেনা কর্তা সম্প্রতি ঢাকা সফর করেছেন। যার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা চলছে। এই আবহে ঢাকাকে চাল দেওয়ার চাল নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, ইতিমধ্যে এক লক্ষ টন চাল কিনতে চেয়ে দরপত্র আহ্বান করেছে ইসলামাবাদ। মূলত ইউনুস সরকারকে দেওয়ার জন্য এই চাল কেনার দরপত্র ডাকা হয়েছে। বাংলাদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সে জন্য বেশ কিছু পদক্ষেপও করতে শুরু করেছে তারা। চালের দাম কমাতে আমদানির জন্য কিছু দরপত্র ডেকেছে ইউনুস সরকার। সেই সময়ে পাকিস্তানও নিজেদের বাজার থেকে চাল কিনতে দরপত্র আহ্বান করল। সূত্রের দাবি, ঢাকাকে চাল সরবরাহ করতে ওই চাল কিনছে ইসলামাবাদ।

বাংলাদেশের সরকারি তথ্য অনুসারে, গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে সেদেশে চালের দাম যা ছিল, তার চেয়ে চলতি বছরের অক্টোবরে সব ধরনের চালের দাম বেড়েছে। গত অক্টোবরে বাংলাদেশে মোটা চালের দাম ছিল ৫২ টাকা ৪৩ পয়সা, মাঝারি সাইজের চালের দাম ছিল ৬২ টাকা ৪৩ পয়সা এবং সরু চালের দাম ছিল ৭৭ টাকা ১০ পয়সা।

Post Views: 137

Continue Reading

Previous: কোচবিহার ট্রফিতে ফের ইনিংস জয় পেল বাংলা, বল হাতে কামাল রোহিত ও অগস্ত্যর
Next: খুন হয়েছেন জুবিন!! সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.