Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • খুন হয়েছেন জুবিন!! সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

খুন হয়েছেন জুবিন!! সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 25, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। বিদেশের মাটিতে অসমের পুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন! তারপরেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য ‘সিট’ গঠনের সিদ্ধান্ত নেয় অসম সরকার। এবার অসম বিধানসভায় বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গায়কের মৃত্যুর পরই ষড়যন্ত্রের আশঙ্কা করেছিলেন হিমন্ত। এমনকী নভেম্বর মাসের গোড়ার দিকেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ষড়যন্ত্রে তত্ত্বে জোর দিয়ে বলেন, ‘খুন হয়েছেন জুবিন গর্গ।’ তবে এবার অসমের বিধানসভায়ও জুবিন গর্গের প্রসঙ্গ উত্থাপন করলে তখনও হিমন্ত বিশ্বশর্মা জোর দিয়ে বলেন, “এটা অপরাধমূলক ষড়যন্ত্রের আশঙ্কা নয়, বরং সোজাসাপটাভাবে বলতে হলে, খুনই হয়েছেন জুবিন।” উল্লেখ্য, গুয়াহাটি হাই কোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়ার ত্বত্ত্বাবধানে সংশ্লিষ্ট কমিশন গত ৩ নভেম্বর থেকে ঘটনার সঙ্গে যুক্ত সকলের বয়ান রেকর্ড করা শুরু করেছে।
বর্তমানে অসমের মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে নতুন করে শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। তবে কি সত্যিই খুন হয়েছেন জুবিন? এর পেছেনে কারাই বা থাকতে পারেন? প্রশ্ন উঠেছে একাধিক। তবে সেই উত্তর এখনও অধরা, সদ্যই গিয়েছে সঙ্গীতশিল্পীর জন্মদিন সেই উপলক্ষ্যে তাঁর অনুরাগীরা নানাভাবে সেই দিনটি উদযাপন করেছেন। বর্তমানে এই রহস্যের উত্তর খুঁজছেন সকলে।

Post Views: 171

Continue Reading

Previous: আরও কাছাকাছি ঢাকা-ইসলামাবাদ, বাংলাদেশকে এক লক্ষ টন চাল দেবে শাহবাজ সরকার
Next: মমতাকে চিঠি দিল কমিশন, তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে রাজি নির্বাচন পরিচালনাকারী সংস্থা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.