Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতাকে চিঠি দিল কমিশন, তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে রাজি নির্বাচন পরিচালনাকারী সংস্থা

মমতাকে চিঠি দিল কমিশন, তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে রাজি নির্বাচন পরিচালনাকারী সংস্থা

Online Desk নভেম্বর 25, 2025
mamata-eci.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন কমিশন। এর আগে বাংলার মুখ্যমন্ত্রী দুবার কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির জবাবে এ বার কমিশনের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন পরিচালনাকারী সংস্থা।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির ঠিকানায় ওই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পদাধিকারীদের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই আবেদনের ভিত্তিতে কবে সাক্ষাৎ করবে কমিশন তা জানিয়ে তৃণমূলনেত্রীকে চিঠি দিল কমিশন। তাদের সঙ্গে কবে দেখা করবে কমিশন তা জানিয়ে দেওয়া হয়েছে চিঠিতে। তৃণমূল সূত্রের খবর, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই আর্জির পর কমিশনের এই চিঠি। সূত্রের দাবি, কমিশনের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সর্বদা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে রাজি। তাই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে পদাধিকারীদের সঙ্গে দেখা করতে পারবে। শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর ১১টার সময় তৃণমূলের ওই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে রাজি নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, ওই প্রতিনিধিদলে কারা থাকবেন, তাঁদের নাম জানাতে।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মমতা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পনাহীন ভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। এসআইআর এর কাজের সময় একাধিক বিএলও মানসিক চাপের মুখে পড়ে আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রী চিঠিতে বিএলও-দের মৃত্যুর প্রসঙ্গ তুলেছিলেন।

Post Views: 190

Continue Reading

Previous: খুন হয়েছেন জুবিন!! সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী
Next: ঘুরপথে মতুয়াদের বাংলাদেশী বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি ! সতর্ক করে মমতার আশ্বাস, ‘ভয় পাবেন না, আমরা আছি’

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.