Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২৬ তম বিবাহবার্ষিকীতে বন্ধুদের সঙ্গে দেদার স্ফুর্তির পর আত্মঘাতী প্রৌঢ় দম্পতি

২৬ তম বিবাহবার্ষিকীতে বন্ধুদের সঙ্গে দেদার স্ফুর্তির পর আত্মঘাতী প্রৌঢ় দম্পতি

Online Desk জানুয়ারি 8, 2025
Untitled.jpg

ওয়েব ডেস্ক: কেন, কী কারণে জানা যায়নি এখনও। তদন্তে পুলিশ। নাগপুরে বিবাহবার্ষিকীতে দেদার স্ফুর্তির পরে আত্মঘাতী এক দম্পতি। পুলিশ সূত্রের খবর, ওই দম্পতি প্রৌঢ়া। ২৬তম বিবাহবার্ষিকীতে অতিথিদের ডেকে জমজমাট পার্টির পর একত্রে সুইসাইড নোট লিখে কেন ওই দম্পতি আত্মঘাতী হলেন সেই সম্পর্কে এখনও জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে নাগপুরের মার্টিননগর কলোনিতে। সূত্রের খবর, মৃতদের নাম জেরিল ড্যামসন অস্কার মনক্রিফ এবং তাঁর স্ত্রী অ্যান। জেরিল ড্যামসন অস্কার মনক্রিফের বয়স ৫৭ বছর এবং তাঁর স্ত্রীর বয়স ৪৬ বছর। মঙ্গলবার সকালে মার্টিননগর কলোনি থেকে ওই দম্পতির মৃতদেহ উদ্ধারের পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই দম্পতির বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার মধ্যরাতে ওই দম্পতি কেক কাটা এবং খাওয়া-দাওয়ার পর নিমন্ত্রিত প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনরা বিদায় নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট পোস্ট করে কেন আত্মঘাতী হলেন সরেজমিনে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। অ্যানির স্বামী জেরিল ফ্ল্যাটের রান্নাঘরে গলায় দড়ি দেন। আর তাঁর স্ত্রীর দেহ ছিল সোফার উপর শোওয়ানো। মৃতদেহ ফুল দিয়ে সাজানো। অ্যানিও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রথমে গলায় দড়ি দেন অ্যানি। এরপর একই পথের পথিক হন জেরিল। ২৬ বছর আগে যে পোশাক পরে বিয়ে করেছিলেন জেরিল এবং অ্যানি সেই পোশাক পরেই আত্মঘাতী হয়েছেন ওঁরা। সুইসাইড নোটে দম্পতির শেষ ইচ্ছানুসারে, একই কফিনে দুজনের দেহ কবর দেওয়া হয়েছে।

Post Views: 86

Continue Reading

Previous: সন্তোষ জয়ী বাংলা দলের সদস্য সুপ্রিয়, অভাবের মধ্যেও স্বপ্ন দেখে ভারতের হয়ে খেলার
Next: দুলাল খুনে ‘কে সেই বড় মাথা’?

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.