Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় করোনায় আক্রান্ত ৪, কোভিড সতর্কতায় নজর রাখছে পুরসভা

কলকাতায় করোনায় আক্রান্ত ৪, কোভিড সতর্কতায় নজর রাখছে পুরসভা

Online Desk মে 28, 2025
atin-ghosh.webp

নিজস্ব সংবাদদাতা : কয়েক বছর পর আবারও করোনা সংক্রমণ দেখা দিয়েছে বেশ কিছু জায়গায়। মুম্বাই চেন্নাই আমেদাবাদ কেরল তামিলনাড়ু ও দিল্লির মতো রাজ্যগুলিতে হু হু করে বাড়ছে করোনার নতুন সাব ভয়রিয়েন্ট NB. 1.8.1 ও LF. 7। এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে বাংলাতেও। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত বাংলায় কোভিড পজেটিভ রোগীর সংখ্যা ১৪ জন। এর মধ্যে চারজন কলকাতার বাসিন্দা।

করোনার যাতে ছড়িয়ে যেতে না পারে সেজন্য পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ। পরিস্থিতির মোকাবেলায় কলকাতা পুরসভা কি পদক্ষেপ করছে সে ব্যাপারে অতীন ঘোষ জানান, “অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা শুরু থেকেই বাড়তি নজরদারি ব্যবস্থা করেছি। ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রতিরোধে বছরভর অভিযান চলে সেই সঙ্গে করোনা সংক্রমণ নিয়ে বাড়তি নজরদারি ব্যবস্থা করা হচ্ছে পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে”।

এছাড়াও তিনি বলেন, “৮০ জন ডেঙ্গিতে আক্রান্ত এবং তার মধ্যে চার জনের দেহে করোনা ধরা পড়েছে। যদিও কেউই শারীরিকভাবে আশঙ্কাজনক নয়”। মেয়র পরিষদ জানান, “করোনা নতুন ভ্যারিয়েন্ট যাতে সমস্যা তৈরি করতে না পারে সেজন্য এখন থেকেই নজরদারি চালানোর বিষয় দেখতে বলেছেন পুরকর্মীদের”। দূরত্ব মেনে চলা, মাস্ক পরা কোভিড বিধি বলছে সে বিষয়ে শহরবাসীকে পুরকর্মীরা সতর্ক করবেন। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে সচেতনতার কাজ এগোবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

মূলত বেশ কয়েক বছর আগেই সারা বিশ্ব জুড়ে মাথাচাড়া দিয়েছিল covid 19। তারপরই পরিস্থিতির স্বাভাবিক হতে শুরু করলেও আবারও ধরা দিল করোনার নতুন সাবভ্যারিয়েন্ট। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে যে করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে তার মধ্যে পাওয়া গেছে এই দুটি ভ্যারিয়েন্ট।

Post Views: 178

Continue Reading

Previous: ভয়াবহ বিস্ফোরণ চিনের রাসায়নিক কারখানায়, বহু মৃত্যুর আশঙ্কা
Next: মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার আগেই গ্রেফতার চাকরিহারা শিক্ষকদের একাংশ

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.