Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার আগেই গ্রেফতার চাকরিহারা শিক্ষকদের একাংশ

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার আগেই গ্রেফতার চাকরিহারা শিক্ষকদের একাংশ

Online Desk মে 28, 2025
qqqqqqqq.png

ওঙ্কার ডেস্ক: এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগে বঞ্চিতদের আন্দোলন আবারও উত্তপ্ত রূপ নিল। বুধবার ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরাম-এর উদ্যোগে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করতে গিয়েই পুলিশের হাতে আটক হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। জানা গেছে, ওইদিন সকালে হাজরা মোড়ে জমায়েত শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের লক্ষ্য ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও কর্মসূচি পালন করা। তবে জমায়েত হওয়ার পরই পুলিশ তাঁদের পথ আটকে দেয় এবং কয়েকজনকে আটক করে। এর জেরে হাজরা মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পুনোর্নিয়োগের জন্য পরীক্ষায় বসতে হবে এবং তার জন্য নতুন করতে মঙ্গলবার এসএসসি মামলা নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে স্পষ্ট জানিয়ে দেন সুপ্রিম কোর্টের নির্দেশই বহাল রাখল রাজ্য সরকার। তারপরই বুধবার কালীঘাট ঘেরাও অভিযানে ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বুধবার চাকরি হারা শিক্ষকদের একাংশ হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। তবে জমায়েতের পরই সেখান থেকে আটক করে নেয় পুলিশ।  শিক্ষক শিক্ষিকাদের দাবি, সুবিচারের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। শান্তিপূর্ণভাবে তার এই কর্মসূচি পালন করতে চেয়েছিলেন কিন্তু মাঝপথেই বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

নিয়োগ দুর্নীতির কাণ্ডের জেরে ২০১৬ সালের পুরো প্যানেলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।   ২৬ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যেই অনেকেই রয়েছেন যোগ্য কিংবা অযোগ্য।  তবে, পুরো প্যানেল বাতিল করার ফলে  যোগ্যদের ও পথে নামতে হয়েছে। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতেই শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে  শুরু হয় আন্দোলন। সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় ৩১ শে মে এর মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের হলফনামা পেশ করতে হবে। নির্দেশ মেনে তিনি সেই মেয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তারপরই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রাখছে রাজ্য সরকার।   এরপরই নিজেদের চাকরি ফিরিয়ে পেতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ঘেরাও এই কর্মসূচি ডাক দিয়েছিলেন চাকরিহারাদের একাংশ।

Post Views: 246

Continue Reading

Previous: কলকাতায় করোনায় আক্রান্ত ৪, কোভিড সতর্কতায় নজর রাখছে পুরসভা
Next: সল্টলেকের উইপ্রো মোড়ে বাস দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলো নিত্যযাত্রীদের প্রাণ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.