Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • করোনার নতুন ভ্যারিয়েন্ট আদৌ কী ভয়ঙ্কর ! কি বলছেন বিশেষজ্ঞরা ?

করোনার নতুন ভ্যারিয়েন্ট আদৌ কী ভয়ঙ্কর ! কি বলছেন বিশেষজ্ঞরা ?

Online Desk মে 28, 2025
Covid.jpg

ওঙ্কার ডেস্ক : দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, কোভিড-১৯–এর নতুন প্রজাতি NB.1.8.1 ইতিমধ্যেই ২২টি দেশে শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টটির সবচেয়ে বড় চিন্তার কারণ—এর অত্যন্ত সংক্রামক প্রকৃতি। হাঁচি, কাশি কিংবা ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে সহজেই এটি এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ছে। তবে আশার কথা, NB.1.8.1–এ আক্রান্ত হলেও অধিকাংশ ক্ষেত্রেই রোগের তীব্রতা কম, এবং আইসিইউ–র প্রয়োজন হচ্ছে না বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কলকাতাতেও একাধিক রোগীর দেহে এই প্রজাতির উপস্থিতি পাওয়া গিয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে রোগীদের নমুনা পরীক্ষা করে এমন তথ্য মিলেছে বলে জানিয়েছেন ভাইরোলজিস্টরা। যদিও সাধারণত এই ভ্যারিয়েন্ট মারাত্মক নয়, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, অর্থাৎ যাঁরা আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত, তাঁদের মধ্যে কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, এবং হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনও পড়ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যেহেতু এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক, তাই সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা এবং জমায়েত এড়িয়ে চলার মতো নিয়মগুলি আবারও মেনে চলার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ৬৫ বছরের বেশি বয়সি মানুষ এবং যাঁদের আগে থেকেই কোনও রোগ আছে যেমন উচ্চ রক্তচাপ, কিডনির অসুখ ইত্যাদি।এছাড়াও মরশুমি সংক্রমণ, সামাজিক অনুষ্ঠান ও জমায়েতে অংশগ্রহণ, বেশি ভ্রমণ করা—এই সবকিছুই সংক্রমণ বাড়ার পিছনে বড়ো ভূমিকা নিচ্ছে।

করোনা চেনার উপসর্গ গুলি হল :
* গলা ব্যাথা
* সর্দি কাশি
* গাঁটে ব্যাথা
* মাথা যন্ত্রণা
* অতিরিক্ত ক্লান্তি

এই উপসর্গগুলি থাকলে আজই সাবধান হোন। চিকিৎসকদের মতে, এর থেকে মুক্তি পেতে কি করবেন তা জেনে নিন :

* জনবহুল এলাকায় মাস্ক পরুন।
* বাইরে থেকে ফিরে হাত-পা ধুয়ে নিন।
* অবশ্যই পোশাক বদল করে ফেলুন।

Post Views: 85

Continue Reading

Previous: জলদাপাড়া জাতীয় উদ্যানে অভিনব উদ্যোগ, তৃণভোজিদের জন্য ঘাসের নার্সারি
Next: দলকে প্রথম দুইয়ে নিয়ে গিয়ে কাকে কৃতিত্ব দিলেন জিতেশ!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.