Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জলদাপাড়া জাতীয় উদ্যানে অভিনব উদ্যোগ, তৃণভোজিদের জন্য ঘাসের নার্সারি

জলদাপাড়া জাতীয় উদ্যানে অভিনব উদ্যোগ, তৃণভোজিদের জন্য ঘাসের নার্সারি

Online Desk মে 28, 2025
FotoJet-1.jpg

সুমিত কার্জি, জলদাপাড়া : এবার জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের অভিনব উদ্যোগ । বন্য প্রাণীদের সংঘাত এড়াতে বনাঞ্চলেই তৃণভোজিদের জন্য ঘাসের নার্সারি তৈরি করা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। প্রায় ২০ হেক্টর জমি জুড়ে ১২ রকম ঘাসের ১৪ টি নার্সারি করেছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ।
এই সব নার্সারিতে চেপ্টি, ঢাড্ডা, পুরন্ডি, মধুয়া, মালসা, ভুট্টা জাতীয় দেশি ঘাসের চাষ করা হচ্ছে। এই সব নার্সারি থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রায় ৩০০ হেক্টোর জমিতে ঘাসের চাষ করা হবে জানা গেছে। মুলত এই জাতীয় উদ্যানের তৃণভোজি প্রাণীদের খাদ্যের সংস্থান বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন দপ্তর।
উল্লেখ্য জলদাপাড়া জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য পৃথিবী বিখ্যাত । জলদাপাড়া গন্ডারের জন্য বিখ্যাত হলেও এই বনাঞ্চলে হাতি, বাইসন , হরিণসহ নানান স্তনভোজী প্রাণীরা রয়েছে। সেই কারণেই এই বনাঞ্চলে বরাবরই ঘাস জমির রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দিয়েছে বনদপ্তর। সম্প্রতি বনাঞ্চল থেকে হাতি গন্ডার বেরিয়ে আসার ঘটনা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই জাতীয় উদ্যানের তৃণভূমি বাড়ানোতে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্তৃপক্ষ।
জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণী সহায়ক নভজিৎ দে জানান একশৃঙ্গ গন্ডারের প্রিয় খাবার মালসা ও মধুয়া জাতীয় ঘাস। অন্যদিকে হাতি পছন্দ করে ঢাড্ডা ও চেপটি জাতীয় ঘাস। সবার পছন্দের বিশেষ গুরুত্ব দিয়ে বন কর্তৃপক্ষ এবার ১২ রকম ঘাসের চাষ করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান।

ভিডিও দেখুন-

Post Views: 182

Continue Reading

Previous: “দেবীপক্ষেই দেবীর আগমন……” বড় পর্দায় আসছে ‘দেবী চৌধুরানী’
Next: করোনার নতুন ভ্যারিয়েন্ট আদৌ কী ভয়ঙ্কর ! কি বলছেন বিশেষজ্ঞরা ?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.