Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “দেবীপক্ষেই দেবীর আগমন……” বড় পর্দায় আসছে ‘দেবী চৌধুরানী’

“দেবীপক্ষেই দেবীর আগমন……” বড় পর্দায় আসছে ‘দেবী চৌধুরানী’

Online Desk মে 28, 2025
fdhzj.png

ওঙ্কার ডেস্ক: ‘দেবী চৌধুরানী’, বাঙালির কাছে এ বড় কাছের এক চরিত্র। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যের উপন্যাসেই হোক কিংবা পর্দায় ‘প্রফুল্ল’ এর ডাকাতরানি ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার কাহিনি প্রায় সকলেরই জানা। আর তা যখন রুপোলি পর্দায় আসার প্রস্তুতি নেয় তখন পাঠকদের ও আপামর সিনেপ্রেমীর অপেক্ষা থাকেই। এর আগেও ‘দেবী চৌধুরানী’ পর্দায় এসেছে। সেই চরিত্রে দর্শক পেয়েছেন মহানায়কা সুচিত্রা সেনকে। আর তাই তার মাধুর্য আলাদা রকমের।
ফের এই প্রজন্মের চিত্রপরিচালক শুভ্রজিৎ মিত্র সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের বিখ্যাত সেই উপন্যাসকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেন। ২০২৩ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। ইতিমধ্যেই শেষ হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজও। জাতীয় স্তরে এই ছবি বিশেষ সম্মান পেয়েছে। তবে সব কিছুর পরেও এই ছবি এখনও মুক্তি পায়নি। বারবার মুক্তির দিন পিছিয়ে যাচ্ছে। আর তাই ছবি মুক্তির দিন ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এই নিয়ে সোমবার বড় আপডেট দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন। এদিন সোশাল মিডিয়ায় ছবির পোস্টার পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন, “দেবীপক্ষেই দেবীর আগমন। এই পুজোয় আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।” আর সেখান থেকেই বোঝা যাচ্ছে চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’। তবে সেখানে সঠিক দিনক্ষণ উল্লেখ করা হয়নি।
ব্রিটিশ শাসিত ভারতে সেই সময়ে নিষিদ্ধ হয়েছিল এই উপন্যাস। শুভ্রজিতের ছবিতে ঠিক সেভাবেই কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হবে। ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ।

Post Views: 313

Continue Reading

Previous: নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে পারে মোদী সরকার
Next: জলদাপাড়া জাতীয় উদ্যানে অভিনব উদ্যোগ, তৃণভোজিদের জন্য ঘাসের নার্সারি

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.