Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের সর্বত্র গো-হত্যা নিষিদ্ধ হোক, বন্ধ হোক গোমাংস রফতানি, দাবি আজমির শরিফের মৌলবির

দেশের সর্বত্র গো-হত্যা নিষিদ্ধ হোক, বন্ধ হোক গোমাংস রফতানি, দাবি আজমির শরিফের মৌলবির

Online Desk মে 23, 2026
1000328006.jpg

ওঙ্কার ডেস্ক: গরু নিয়ে বর্তমানে বাংলার রাজনীতি দ্বিধা বিভক্ত। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে গোহত্যা বন্ধের উদ্দেশে ১৯৫০ সালের পুরনো আইন জারি করা হয়েছে। মুসলিম সমাজের বকরি ঈদের আগে যে আইন নিয়ে চলছে চর্চা। এমনকি বিষয়টি গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। এই পরিস্থিতিতে গোটা দেশে গোহত্যা বন্ধের ডাক দিলেন আজমির শরিফের মৌলবি। শুধু তাই নয়, তিনি গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

আজমির শরিফের মৌলবি সৈয়দ সারেয়ার চিস্তি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন, গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে কোনও ধর্মীয় বা অন্য কোনও উৎসব উপলক্ষে গোহত্যা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে ভারত থেকে গোমাংস রফতানি করা হয়। এই সমস্ত রফতানিতেও সরকার যাতে নিষেধাজ্ঞা আরোপ করে, তিনি সেই দাবি করেছেন।

গরু দুধ দেওয়ার ক্ষমতা হারালে গোপালকদের অনেকে প্রাণীগুলিকে রাস্তায় ছেড়ে ফিয়ে যান। যার ফলে আবর্জনা, প্লাস্টিক ও বর্জ্য খায় গরু। যা অস্বাস্থ্যকর। আজমির শরিফের ওই মৌলবি এই প্রবণতার নিন্দা করেছেন। কেন্দ্রে এক দশকের উপর বিজেপি ক্ষমতায় থাকলেও কেন গরু নিয়ে কঠোর আইন কার্যকর করেনি, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। এ প্রসঙ্গে পদ্ম শিবিরকে সমালোচনাও করেন তিনি।

Post Views: 121

Continue Reading

Previous: অবৈধ নির্মাণে কোনও ছাড় নয়! নির্দেশ দিল কলকাতা পুরসভা!
Next: অবশেষে ভাঙা হল যুবভারতীর বিতর্কিত মূর্তি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.