Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে ভাঙা হল যুবভারতীর বিতর্কিত মূর্তি

অবশেষে ভাঙা হল যুবভারতীর বিতর্কিত মূর্তি

Online Desk মে 23, 2026
Yubabharati.jpg

স্পোর্টস রিপোর্টার : সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের সামনে, ইএম বাইপাস লাগোয়া রাস্তায় বসানো বিশাল বিতর্কিত মূর্তিটি ইতিমধ্যেই ভেঙে ফেলা হল। বহু বছর ধরে সমালোচনায় থাকা এই মূর্তিকে ঘিরে ফুটবলপ্রেমীদের একাংশের ক্ষোভ ছিল। অবশেষে নতুন সরকারের সিদ্ধান্তে সেই মূর্তি সরিয়ে দেওয়া হলো। উল্লেখযোগ্য বিষয় হল, কয়েক দিন আগেই যুবভারতীতে গিয়ে এই মূর্তি বদলের কথা জানিয়েছিলেন নতুন ক্রীড়ামন্ত্রী। তার পরেই দ্রুত পদক্ষেপ করা হল। ২০১৭ সালে ভারতে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার জন্য নতুন করে সাজানো হয়েছিল যুবভারতী স্টেডিয়াম। মাঠে অ্যাস্ট্রোটার্ফ তুলে প্রাকৃতিক ঘাস বসানো হয়। গ্যালারিতে নতুন আধুনিক বাকেট সিট, অনুশীলনের আলাদা মাঠ, আধুনিক পরিকাঠামো— সব মিলিয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছিল স্টেডিয়ামকে। সেই সময়েই ভিআইপি গেটের সামনে বসানো হয় এই বিশাল মূর্তি।

শেষ পর্যন্ত খুব বেশি সময় না নিয়েই সেই কাজ সম্পূর্ণ করা হল। শনিবার সকালেই ভেঙে ফেলা হয়েছে যুবভারতীর সামনে থাকা বিশাল কাঠামোটি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুবভারতীর চেহারা ও ব্যবস্থাপনায় একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সেই তালিকায় প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই বিতর্কিত মূর্তি সরানোর সিদ্ধান্তকে। এখন প্রশ্ন উঠছে, মূর্তির জায়গায় ভবিষ্যতে কী বসানো হবে। ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, সেখানে বাংলার বা দেশের কোনও ফুটবল কিংবদন্তির মূর্তি বসানো হোক।

Post Views: 112

Continue Reading

Previous: দেশের সর্বত্র গো-হত্যা নিষিদ্ধ হোক, বন্ধ হোক গোমাংস রফতানি, দাবি আজমির শরিফের মৌলবির
Next: ফের খুলল ‘আরজি কর ফাইল’, স্ক্যানারে চিকিৎসক অভীক দে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.