Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের খুলল ‘আরজি কর ফাইল’, স্ক্যানারে চিকিৎসক অভীক দে

ফের খুলল ‘আরজি কর ফাইল’, স্ক্যানারে চিকিৎসক অভীক দে

Online Desk মে 23, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডে হাইকোর্ট নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার পরেই স্ক্যানারে চিকিৎসক অভীক দে। বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিয়োডায়গনসিস ডিপার্টমেন্টের প্রাক্তন RMO অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ডাঃ অভীক দে পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওডায়াগনোসিস বিভাগের প্রাক্তন আরএমও ছিলেন। পরবর্তীকালে তিনি কলকাতার আইপিজিএমইআর হাসপাতালে জেনারেল সার্জারির প্রথম বর্ষের ইন-সার্ভিস পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে কাজ শুরু করেন।
এর আগেও আরজি কর কাণ্ডের গত বছরের ৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে ওঠা ভুরি ভুরি অভিযোগের জেরে তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছিল। এবার সেই সাসপেনশনের মেয়াদ চলাকালীনই তাঁর বিরুদ্ধে এই বিভাগীয় তদন্ত শুরু হওয়ায় তাঁর চাকরিটাই চিরতরে খোয়ানোর সম্ভাবনা প্রবল হল। সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরজি কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় নতুন করে সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ঘটনার সময়ে তরুণী চিকিৎসক ডিনারের পরে কী করেছিলেন, কোথায় গিয়েছিলেন, তার পুরো ঘটনার সময়ক্রম ও ঘটনাপ্রবাহকে তদন্তে আওতায় আনতে হবে। প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তিকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবে সিট।

Post Views: 81

Continue Reading

Previous: অবশেষে ভাঙা হল যুবভারতীর বিতর্কিত মূর্তি
Next: শেখ হাসিনার নেতৃত্বেই বাঙালি জাতি ফিরে পেতে পারে স্থিতিশীলতা ও ন্যায়বিচার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.