Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভুয়ো সাংবাদিক সেজে টাকা হাতানো ! ধরা পড়ে গনধোলাই গাইঘাটায়

ভুয়ো সাংবাদিক সেজে টাকা হাতানো ! ধরা পড়ে গনধোলাই গাইঘাটায়

Online Desk এপ্রিল 12, 2025
Fake-Jarnalist.jpg

নিজস্ব সাংবাদদাতা: পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল দুই ব্যক্তি। শেষমেশ ধর্মপুর ১ পঞ্চায়েত এলাকায় হাতে নাতে ধরা পড়ে গেল তারা। উত্তেজিত জনতার হাতে গণধোলাইয়ের পর প্রশাসনের হস্তক্ষেপে মুচলেকা লিখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এলাকায় ঘটনাটি নিয়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি একটি ভুয়ো ফেসবুক পেজ তৈরি করে নিজেদের ‘সাংবাদিক’ পরিচয়ে বিভিন্ন এলাকায় গিয়ে তাণ্ডব চালাত। আইডি কার্ড ও গাড়িতে ‘প্রেস’ লেখা ব্যবহার করে তারা সহজেই লোকজনকে ভয় দেখাত। ধর্মপুর, বাগদা সহ বিভিন্ন এলাকায় ঠিকাদার, ব্যবসায়ী এমনকি পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলত তারা।

ধর্মপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এধরনের অভিযোগ আসছিল। আনুমানিক ৩০ থেকে ৩৫ জনের কাছ থেকে তারা টাকা তুলেছে বলে দাবি করেন তিনি। গত শনিবার একটি মাটি কাটার বিষয়ে এক পঞ্চায়েত সদস্যকে ফোন করে ভয় দেখানোর চেষ্টা করে তারা। এরপর সন্দেহ হওয়ায় অভিযুক্তদের পঞ্চায়েতে ডেকে পাঠানো হয়। সেখানেই তাদের প্রকৃত পরিচয় ফাঁস হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা তাদের চড়-থাপ্পড় মারেন। পরে পঞ্চায়েত প্রধান হস্তক্ষেপ করে অভিযুক্তদের কাছ থেকে ভবিষ্যতে আর এধরনের কাজ না করার লিখিত প্রতিশ্রুতি নিয়ে ছেড়ে দেন।

এই ঘটনায় এলাকার মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, ফেসবুক পেজ বানিয়ে গাড়িতে ‘প্রেস’ লিখে ঘুরে বেড়ানো এক শ্রেণির যুবক এখন দাপিয়ে বেড়াচ্ছে বাজারে। তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র না থাকলেও সাধারণ মানুষ সহজে তা বুঝতে পারছেন না। ফলে প্রতারণার শিকার হচ্ছেন বহুজন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, অবিলম্বে এধরনের ভুয়ো সাংবাদিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। নাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও সচেতনতা প্রশ্নের মুখে পড়বে।

Post Views: 115

Continue Reading

Previous: হনুমান জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Next: মুর্শিদাবাদের অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.