Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হনুমান জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হনুমান জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Online Desk এপ্রিল 12, 2025
20250412_170443.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় সাড়ম্বড়ে পালিত হচ্ছে পবিত্র হনুমান জয়ন্তী। সেই আবহে হনুমান জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘হনুমান জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্কট-মোচনের কৃপায় আপনাদের সকলের জীবন সর্বদা সুস্থ, সুখী এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা করি।’

উল্লেখ্য, ভারতের বিভিন্ন অঞ্চলে রামভক্ত হনুমানের জন্মজয়ন্তী বছরে দু’বার করে পালিত হয়। চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। চলতি বছরে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে শনিবার অর্থাৎ ১২ এপ্রিল। এদিন চৈত্র পূর্ণিমা তিথি। হনুমান জয়ন্তী ঘিরে নানান বিশ্বাস ও প্রচলিত রয়েছে। ভক্তদের বিশ্বাস চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামচন্দ্রের জন্ম হয়েছিল। আর তার ক’দিন পরেই চৈত্র পূর্ণিমা তিথিতে রামভক্ত হনুমানের জন্ম হয়।

বাল্মীকি রামায়ণ অনুযায়ী, বজরংবলীর জন্ম হয়েছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে স্বাতী নক্ষত্রে। কিন্তু তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয় চৈত্র পূর্ণিমা থেকে। সে কারণে বছরে দু’বার পালিত হয় হনুমান জন্ম জয়ন্তী।

Post Views: 100

Continue Reading

Previous: কোটি কোটি গাছ লাগানো ‘ট্রি ম্যান’ দারিপল্লি রামাইয়ার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
Next: ভুয়ো সাংবাদিক সেজে টাকা হাতানো ! ধরা পড়ে গনধোলাই গাইঘাটায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.