Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ধোনিকে ঘিরে উত্তাপ অথচ ইডেনেই নেই মাহি

ধোনিকে ঘিরে উত্তাপ অথচ ইডেনেই নেই মাহি

Online Desk মে 7, 2025
IMG-20250506-WA0140.jpg

স্পোর্টস ডেস্ক : শহরের সাধারণ মানুষের যখন এসব নিয়ে চর্চা, তখন ইডেনের ভ্রূক্ষেপ নেই। মশগুল খেলাতেই। আবেগে ভাসছে ধোনির জন্য। আর সুযোগ নাও হতে পারে তাঁকে খেলতে দেখার। তাই একটা টিকিটের জন্যও চলছে আকুতি। মঙ্গলবার দুপুর থেকে ঠায় দাঁড়িয়ে মাহি ভক্তরা ইডেনের সামনে। সোমবার ইডেনে অনুশীলনে আসেননি ধোনি। মঙ্গলবারও এলেন না। হতাশ হয়েই থাকতে হল মাহি ভক্তদের। নাহ, ইডেনে অনুশীলন দেখার সৌভাগ্য হয়নি। পরেরবার আর দেখা যাবে কিনা, তাও কেউ জানে না। এখন প্রশ্ন, প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর চেন্নাইয়ের কাছে গুরুত্বহীন এই ম্যাচে আদৌ নামবেন তো ধোনি ? কেউই কোনও নিশ্চয়তা দিতে পারলেন না।

এক ঝটকায় যেন ম্যাচ দেখার আগ্রহও কমতে শুরু করল তারপর থেকে। অবশ্য সাংবাদিক সম্মেলনে মাহির খেলার বিষয়ে আশ্বস্ত করলেন সিমন্স। তিনি বলেন, ‘ধোনি ওর পরিস্থিতি সবচেয়ে ভাল জানে এবং বোঝে। ও নিজে কোন অবস্থার আছে সেটা ভাল করে জানে। টুর্নামেন্টের শুরুতে ও প্রচণ্ড পরিশ্রম করে। ওর কোনও সমস্যা নেই। কেকেআরের বিরুদ্ধে পাওয়া যাবে।’ এটাই কী শেষ ম্যাচ হতে চলেছে ইডেনে ? সিমন্স বলেন, ‘সবাই এমএস ধোনিকে ক্রিকেটার হিসেবে দেখে। কিন্তু মানুষ হিসেবেও ও দারুণ। দলের ওপর প্রচুর প্রভাব রয়েছে। তরুণ ক্রিকেটারদের সাহায্য করে। মাঠে ও শেষ কথা। অধিনায়ক থাকুক বা না থাকুক, ও সবসময় দলকে সাহায্য করার জন্য তৈরি। সেটা দল বাছাই থেকে শুরু করে ম্যাচের স্ট্র্যাটেজি। ও দলের সমস্ত আলোচনা এবং সিদ্ধান্তে থাকে। ধোনির উত্তরসূরি হওয়া সহজ নয়।’ ধোনি খেলবেন মানেই গ্যালারি হয়ে উঠবে হলুদ ক্ষেত। সে চেন্নাই হোক, দিল্লি হোক আর কলকাতা। সব জায়গাতেই একই ছবি।

মরণ বাঁচন ম্যাচে নামার আগে কেকেআর কোচ চন্দ্রকান্চ পণ্ডিত তা নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘আমরা গ্যালারির আওয়াজে কান দিই না। ক্রিকেটারদের বলাই আছে, খেলায় মনোনিবেশ করো।’ ম্যাচের দিন পূর্বাভাস রয়েছে ঝড়-বৃষ্টির। ফলে, যে কোনও সময় অঙ্ক জটিল হতেই পারে। যাই হোক না কেন, ঘরের মাঠে জয়ের ছন্দ হারাতে কিছুতেই রাজি নয় কেকেআর। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ‘আমাদের যে পরিকল্পনা আছে, তা সঠিক সময় প্রয়োগ করতে হবে। প্রতিপক্ষ কে, তা নিয়ে ভাবছি না। সাফল্য টাকে ধরে রাখতে হবে। অতীতে কী হয়েছে ভাবতে চাই না। প্রতি ম্যাচ ধরে এগোতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

Post Views: 69

Continue Reading

Previous: রোহিতের সঙ্গে কি সত্যিই অশান্তি গম্ভীরের!
Next: ৮ই মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরমের আশঙ্কা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.