Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে অসুস্থ রাজ্যপাল, বাতিল কর্মসূচি

খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে অসুস্থ রাজ্যপাল, বাতিল কর্মসূচি

Online Desk অক্টোবর 7, 2025
cv.jpg

ওঙ্কার ডেস্ক: বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে এবং আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অসুস্থ হয়ে যাওয়ায় মঙ্গলবার তাঁর কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে ঠিক কী কারণে রাজ্যপাল অসুস্থ হয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়।

মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সেখানে তাঁকে দেখতে যান রাজ্যপাল। এদিন ময়নাগুড়িতে বন্যা ও বৃষ্টিবিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার কথা ছিল রাজ্যপালের। তবে আচমকা অসুস্থ হয়ে পড়ায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, টানা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। বহু রাস্তায় ধস নেমে জন জীবন কার্যত থমকে গিয়েছে। দুর্যোগের ফলে মৃত্যু হয়েছে কম করে ২৮ জনের। এই পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গ পরিদর্শনে যাওয়ার পথে জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে শিলিগুড়িতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাজ্যপাল তাঁর খোঁজখবর নেওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করেন। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে হার্টে ব্লকেজ ধরা পড়েছিল সিভি আনন্দ বোসের। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা ২৩ দিন চিকিৎসাধীন ছিলেন রাজ্যপাল। মে মাসে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজভবনে ফেরেন। সে সময় প্রথমে তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমে সুস্থ হয়ে ওঠেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

Post Views: 98

Continue Reading

Previous: জুবিন গর্গের মৃত্যু রহস্যে নয়া মোড়, কোটি টাকার লেনদেন সঙ্গীদের অ্যাকাউন্টে! কি জানাচ্ছে তদন্তকারীরা?
Next: রেলের চারটি মাল্টি-ট্যাকিং প্রকল্পে কেন্দ্রের অনুমোদন, উপকৃত হবে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এবং ছত্তিশগড়ে ১৮টি জেলা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.