Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জুবিন গর্গের মৃত্যু রহস্যে নয়া মোড়, কোটি টাকার লেনদেন সঙ্গীদের অ্যাকাউন্টে! কি জানাচ্ছে তদন্তকারীরা?

জুবিন গর্গের মৃত্যু রহস্যে নয়া মোড়, কোটি টাকার লেনদেন সঙ্গীদের অ্যাকাউন্টে! কি জানাচ্ছে তদন্তকারীরা?

Online Desk অক্টোবর 7, 2025
jf.png

ওঙ্কার ডেস্ক: জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যু রহস্যের তদন্তে এবার ব্যাপক আর্থিক লেনদেনের খোঁজ পেল বিশেষ তদন্তকারী দল। সিট জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক’এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি টাকার লেনদেন খুঁজে পেয়েছে। ইতিমধ্যেই এই পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগকে তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, তিনি আশা করছেন এই আর্থিক লেনদেনের বিষয়টি কেন্দ্রীয় সংস্থাগুলি খতিয়ে দেখবে। সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে তথ্য পেতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি’এর অধীনে অনুরোধ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, “সিঙ্গাপুর পুলিশ যে প্রমাণ সংগ্রহ করবে, তা MLAT চুক্তির অধীনে আমাদের সঙ্গে শেয়ার করা হবে। আমাদের পুলিশকে সেখানে গিয়ে তদন্ত করার প্রয়োজন হবে না।”
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর জুবিন গর্গের মৃত্যু হয়েছিল। মৃত্যুর সময় সিঙ্গাপুরের ইয়টে জুবিনের সঙ্গে যে আটজন ছিলেন, তাঁদের মধ্যে একজন তদন্তে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। সিএম শর্মা জানান, ইয়টে থাকা আটজনের মধ্যে রূপকমল কলিতা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মঙ্গলবার গুয়াহাটিতে এসে তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

Post Views: 165

Continue Reading

Previous: বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে ? ধন্ধে কংগ্রেস-আরজেডি
Next: খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে অসুস্থ রাজ্যপাল, বাতিল কর্মসূচি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.