Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ ! অস্থায়ী রাজ্যপাল আরএন রবি

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ ! অস্থায়ী রাজ্যপাল আরএন রবি

Online Desk মার্চ 5, 2026
cv.jpg

ওঙ্কার ডেস্ক: পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার তিনি রাজ্যের সাংবিধানিক পদ থেকে ইস্তফা দেন। এদিন রাষ্ট্রপতির অফিসে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। মেয়াদ শেষের আগে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ রাজনৈতিক মহলে জোর শোরগোল ফেলে দিয়েছে।

লোকভবন সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্তমানে দিল্লিতে রয়েছেন। রাজধানী শহরে থাকাকালীন তিনি পদত্যাগ করলেন। চলতি বছরেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর কয়েক মাস পরেই নির্বাচন কমিশনের তরফে নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে। সেই আবহে রাজ্যের সাংবিধানিক পদ থেকে আনন্দ বোসের পদত্যাগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বোস।

উল্লেখ্য, সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাজ্যের সঙ্গে একাধিক বার সংঘাতে জড়িয়েছেন। কখনও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে তো কখনও অন্য কোনও কারণে। তবে বিরোধীরা ইতিমধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। সিপিএমের দাবি, রাজ্যপাল পদত্যাগ করলেন না করানো হল তা দেখতে হবে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সিভি আনন্দ বোসের পদত্যাগের কারণ অজানা বলে মন্তব্য করেছেন। অন্য দিকে, তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বলে খবর সূত্রের। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। পেশায় প্রাক্তন আইপিএস অফিসার বর্তমানে তামিলনাড়ুর সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Post Views: 181

Continue Reading

Previous: হাড় হিম করা ঘটনা ওড়িশায়, সন্তানের সামনে মাকে গণধর্ষণ, গ্রেফতার ২
Next: ইংল্যান্ডকে হারিয়ে এবার ফাইনালে ভারত, রবিবার আহমেদাবাদে ‘মেন-ইন ব্লু’-র ইতিহাস গড়ার হাতছানি

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.